বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

৬ বছরে পুঁজিবাজার থেকে ৪৮৩১ কোটি টাকা মূলধন উত্তোলন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২০৮ সময় দেখুন
৬ বছরে পুঁজিবাজার থেকে ৪৮৩১ কোটি টাকা মূলধন উত্তোলন – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : গত ৬ বছরে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ৬৮টি কোম্পানি ৪ হাজার ৮৩১ কোটি টাকার মূলধন উত্তোলন করেছে বলে জানিয়েছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সোমবার (১৪ জুন) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের প্রশ্নোত্তরে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ২০১৪-১৫ অর্থবছর হতে ২০২০-২১ অর্থবছর (৩ জুন ২০২১) পর্যন্ত শেয়ারবাজারে ৬৮টি কোম্পানিকে আইপিও’র মাধ্যমে ৪ হাজার ৮৩১ কোটি টাকা মূলধন উত্তোলনের জন্য চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। পাশাপাশি একটি কোম্পানিকে কোয়ালিফাইড ইনভেস্টর অফারের মাধ্যমে শেয়ারবাজার হতে সাড়ে ৭ কোটি টাকার মূলধন উত্তোলনের জন্য অনুমোদন দেয়া হয়।

এছাড়াও বর্তমানে ৫টি কোম্পানির আইপিও ও ৪টি কোম্পানির কোয়ালিফাইড ইনভেস্টর অফারের আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর