শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

বাংলাদেশের মেয়েদের জন্য আবারও শুরু হচ্ছে ডাটাথন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ১৮৩ সময় দেখুন
বাংলাদেশের মেয়েদের জন্য আবারও শুরু হচ্ছে ডাটাথন


সারাবাংলা ডেস্ক

ডাটা সায়েন্স শিক্ষার জনপ্রিয়তা এবং সহজলভ্যতা বাড়াতে ডাটার বাস্তবিক সমস্যা নিয়ে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মেয়েদের জন্য আয়োজিত হতে যাচ্ছে একটি ভার্চুয়াল প্রতিযোগিতা ‘ডাটাথন’। যুক্তরাষ্ট্র-ভিত্তিক প্রতিষ্ঠান হারউইল এই ডাটাথন আয়োজন করছে। কান্ট্রি পার্টনার হিসেবে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের ইএসডিজিফরবিডি প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশের নারী শিক্ষার্থীদের জন্য এই সুযোগ দিচ্ছে হারউইল।

কর্মশালা, ডাটাথন, পুরস্কার বিতরণী এই তিনটি ভাগে কার্যক্রমটি চলবে। আগামী ২৮ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত চলবে কর্মশালা। ২৩ থেকে ২৫ এপ্রিল হবে ডাটাথন প্রতিযোগিতা। পুরস্কার দেওয়া হবে ২৯ এপ্রিল।

১৬ বছরের উর্ধ্বে যাদের বয়স সেইসব নারী শিক্ষার্থী যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছেন তারাই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এছাড়া, ৩/৪ জনের দল হয়ে টিমওয়ার্ক করা ও প্রেজেন্টেশন স্কিল থাকাও এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য জরুরী। অংশগ্রহণকারিরা পুরস্কারের পাশাপাশি নগদ অর্থ, ইন্টার্নশিপ, চাকরি/স্টাডি প্রোগ্রাম, মেন্টরশিপ এবং নেতৃত্ব প্রশিক্ষণ পাবেন। এই লিঙ্কে রেজিস্ট্রেশন করা যাবে: https://herwill.org/woc-datathon/

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশগ্রহণকারীরা একসঙ্গে ভার্চুয়াল কর্মশালায় অংশ নেবে যেখানে ডাটা সায়েন্স সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হবে। এর পাশাপাশি মেশিন লার্নিং, পাইথন এবং ডাটাবেজের ধারণাও দেওয়া হবে। টেকনিকাল এবং পরিসংখ্যানগত ধারণা কম থাকলেও শিক্ষার্থীরা ডাটা সায়েন্স সম্পর্কে বিস্তারিত ধারণা পাবে। এই প্রতিযোগিতা ডাটা সায়েন্স ফিল্ডে বেশি বেতনের চাকরির বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহী করে তুলবে।

কর্মশালায় লিঙ্গভেদে সবাই অংশ নিতে পারবে। তবে ডাটাথন শুধু মাত্র নারী শিক্ষার্থীদের জন্য। স্পন্সর হিসেবে এই উদ্যোগের সাথে আছে গ্রো উইথ গুগল, ডেল্টা কমিউনিটি ক্রেডিট ইউনিয়নের মত টেক জায়ান্টরা।

সারাবাংলা/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর