বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

অস্বাভাবিকভাবে বাড়ছে ইনডেক্স এগ্রোর দর – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২২৬ সময় দেখুন
অস্বাভাবিকভাবে বাড়ছে ইনডেক্স এগ্রোর দর – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনডেক্স এগ্রোর শেয়ার দর অস্বাভাবিক বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই ইনডেক্স এগ্রোকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে গত ১৩ জুন জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর বাড়ছে।

উল্লেখ্য, গত ২ জুন কোম্পানিটির শেয়ারের দর ছিল ৮১.২০ টাকায়। আর ১৩ জুন কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১১০.৬০ টাকায়। অর্থাৎ এই ৭ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২৯.৪০ টাকা বা ৩৬ শতাংশ বেড়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর