বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সৌরশক্তির ব্যবহার ও আগামীর পথচলা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিক্স কলেজে বিক্ষোভ, কক্ষে তালা ইরান যুদ্ধ রিপাবলিকানদের পরাজয়ের জন্য দায়ী, এমন দাবি ‘বেশিরভাগই সত্য’: ট্রাম্প Ramayana Movie Review, Release LIVE Updates: Ranbir Kapoor Film Is ‘Magic’, Ravana-Jatayu Fight Is A Highlight ‘When he stays in fourth gear, then God help you’: Ravi Shastri as Virat Kohli surpasses Sachin Tendulkar | Cricket News ‘দেশবিরোধী চক্রান্ত নস্যাতে জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ থাকতে হবে’ হামের উপসর্গে প্রাণ হারাল আরও ৬ শিশু বাংলাদেশের জ্বালানি পরিবহনের নিরাপত্তায় ইরান ভূমিকা রাখতে পারে না: রাষ্ট্রদূত

যুবলীগের সাইফুলের অপকর্ম নিয়ে রিপোর্ট: ৫ কোটি টাকার মানহানি মামলা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ১৮৮ সময় দেখুন
যুবলীগের সাইফুলের অপকর্ম নিয়ে রিপোর্ট: ৫ কোটি টাকার মানহানি মামলা – Corporate Sangbad


আইন-আদালত

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে এক যুবলীগ নেতার নানা অপকর্ম নিয়ে রিপোর্ট করায় ৫ কোটি টাকার মানহানীর অভিযোগ তুলে সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। গা

বুধবার সকালে গাজীপুর মহানগর যুবলীগের ১ নম্বর যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মামলাটি ( সি.আর মামলা নং ১৬৬/২০২২) দায়ের করেন।

আদালত সূত্র জানায়, মামলার বাদী সাইফুল ইসলাম কোর্ট পিটিশন দায়েরের পর বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার ফৌজদারি কার্যবিধি আইনের ২০০ ধারায় জবানবন্দী গ্রহণ করেন। পরে ম্যাজিস্ট্রেট মামলাটি তদন্তের জন্য গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে নির্দেশ প্রদান করেন। আগামী ১৬ জুন তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়। এ মামলায় অভিযুক্ত করা হয়েছে সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন, প্রকাশক আবুল কালাম আজাদ ও গাজীপুর প্রতিনিধি ইজাজ আহমেদ মিলনকে।

গত ১১ মার্চ সমকালের প্রথম পৃষ্ঠায় ‘ যুবলীগের সাইফুল অপরাধে মশগুল’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনে উঠে আসে তার দলীয় পদ কেনাবেচা, অবৈধ ঝুট ব্যবসা, জমি দখল ও মাদকের ব্যবসার মাধ্যমে শত কোটি টাকার মালিক বনে যাওয়া চিত্র। সংবাদ প্রকাশের ১২ দিনের মাথায় তিনি ৫ কোটি টাকার মানহানীর অভিযোগ তুলে মামলাটি দায়ের করেন।

এদিকে, স্থানীয় সাংবাদিকরা মামলা হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন। দাবি তুলছেন মামলা প্রত্যাহারের।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর