বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ১৯৩ সময় দেখুন
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা – Corporate Sangbad


আইন-আদালত

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুটি প্রতিষ্টানের মালিককে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুর পেয়ারা বেগমের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জলজোগ মিষ্টান্ন ভান্ডার এবং অমিয় বিশুদ্ধ খাবার পানি ভান্ডার নামক দুটি প্রতিষ্টানের মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২ টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুর পেয়ারা বেগমের নেতৃত্বে শহরের বড়বাজারের পুরাতন গলির ভিতর অবস্থিত জলজোগ মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালানো হয়। বিএসটিআই’র লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা শহরের থানা কাউন্সিল পাড়ায় অবস্থিত অমিয় বিশুদ্ধ খাবার পানি ভান্ডারে অভিযান চালানো হয়। বিশুদ্ধ খাবার পানি সরবরাহের লাইসেন্স, ল্যাব টেকনিশিয়ান ও কেমিস্ট না থাকায় প্রতিষ্ঠান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের সহযোগীতা করেন খুলনা বিএসটিআই’র পরিদর্শক দীপঙ্কর কুমার দত্ত এবং সদর থানা পুলিশের একটি টিম।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর