বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৪৫ কোটি টাকার লেনদেন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ২২৮ সময় দেখুন
ব্লক মার্কেটে ৪৫ কোটি টাকার লেনদেন – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মঙ্গলবার (১৫ জুন) মোট ৫৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ১৬ লাখ ৭০ হাজার ২২২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৫ কোটি ২০ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সাফকো স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস। কোম্পানিটি ৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে এশিয়া ইন্স্যুরেন্স। কোম্পানিটি ৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাডভেন্ট ফার্মা, আলিফ ইন্ডস্ট্রিজ, বিবিএস ক্যাবলস, বিডি থাই অ্যালুমিনিয়াম, বেক্সিমকো, সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, কনফিডেন্স সিমেন্ট, ডিবিএইচ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ই-জেনারেশন, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, জিপিএইচ ইস্পাত, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, কেপিসিএল, কাট্টালি টেক্সটাইল, লংকাবাংলা ফিন্যান্স, লুবরেফ বিডি, ম্যাকসন্স স্পিনিং, মীর আখতার হোসেন, মেঘনা পেট্রোলিয়াম, নাহি অ্যালুমিনিয়াম, ন্যাশনাল ফিড মিল, এনআরবিসি ব্যাংক, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পাইওনিয়র ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, কুইন সাউথ টেক্সটাইল, আরডি ফুড, রূপালী ইন্স্যুরেন্স, সায়হাম কটন, এস.আলম কোল্ড রোল্ড স্টিল, স্যালভো কেমিক্যাল,সী পার্ল বীচ, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, এসকে ট্রিমস, স্কয়ার ফার্মা, ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom