বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার করবে স্লোভাকিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ২২৪ সময় দেখুন
রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার করবে স্লোভাকিয়া


রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে স্লোভাকিয়া। গোয়েন্দা সার্ভিসের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এই সদস্য দেশটি। খবর এএফপি।

গতকাল বুধবার (৩০ মার্চ) এ তথ্য জানায় স্লোভাকিয়া। এ মাসের প্রথম দিকে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইতোমধ্যে রাশিয়ার তিন কূটনীতিককে বহিস্কার করেছে দেশটি।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জুরাজ তোমাগা এএফপি’কে বলেন, ‘রাজধানী ব্রাতিসলাভায় অবস্থিত রাশিয়ার দূতাবাসের ৩৫ স্টাফ কমাবে স্লোভাকিয়া সরকার।’

তিনি আরও বলেন, ‘গত দুই বছরে রাশিয়ার কূটনীতিকদের আগের বহিস্কারের ঘটনায় আমরা দুঃখিত। স্লোভাকিয়ায় সঠিকভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে রাশিয়ার কূটনৈতিক মিশনের কোনো আগ্রহ দেখা যাচ্ছে না।’

ইইউ সদস্যভূক্ত দেশ বেলজিয়াম, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও চেক প্রজাতন্ত্র সকলে গোয়েন্দা বৃত্তির সঙ্গে জড়িত থাকার সন্দেহে রাশিয়ার কয়েক ডজন কূটনীতিককে বহিস্কার করার ঘোষণা দেওয়ার এক দিন পর স্লোভাকিয়া এমন পদক্ষেপ গ্রহণ করল। তাদের এই সমন্বিত পদক্ষেপ ইউক্রেনে রুশ হামলার প্রতিবাদ।

এর আগে, যুক্তরাষ্ট্র ও পোল্যান্ডসহ অন্যান্য দেশও রাশিয়ার কূটনীতিকদের বহিস্কার করে।

প্রসঙ্গত, ২০২০ সালের আগস্টে ‘গুরুতর অপরাধের’ অভিযোগে রাশিয়ার তিন কূটনীতিককে বহিস্কার করে ব্রাতিসলাভা। বার্লিন পার্কে এক সাবেক চেচেন বিদ্রোহীকে হত্যার ঘটনায় তাদের সম্ভাব্য জড়িত থাকা নিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।

ওই সময় স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, স্লোভাকিয়ায় সরকারিভাবে স্বীকৃতিপ্রাপ্ত রাশিয়ার সর্বোচ্চ ৪৫ কূটনীতিক রয়েছেন। তবে বর্তমানে সেখানে কতজন রয়েছেন তা অস্পষ্ট।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর