শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা কলারোয়ায় অষ্টম শ্রেণীর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় প্রেমিক আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে কলারোয়া থানা পুলিশ।
মরদেহ উদ্ধারের ৭ দিন পর রবিবার (৩ এপ্রিল) গভীর রাতে কলারোয়া পৌরসভার আফজালের মোড় এলাকা থেকে নিহত স্কুল ছাত্রী সানচিতা হোসেন সেঁজুতির প্রেমিক ঘাতক আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ঘাতক আব্দুর রহমান কলারেয়া উপজেলার জালালাবাদ গ্রামের আলতাফ হোসেনের ছেলে ও হাবিবুল ইসলাম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ জানায়, গত ২৮ মার্চ সকাল সাড়ে ৭ টার দিকে সেজুতির মরদেহ উপজেলার জালালাবাদ মাষ্টার পাড়া গ্রামের আলাউদ্দিন সরদারের কুল বাগানের ড্রেন থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের সেঁজুতির মা লায়লা পারভীন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করে।
কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন মৃধা জানান, সানচিতা হোসেন সেঁজুতির সাথে তার প্রতিবেশী আব্দুর রহমানের সাথে দীর্ঘদিনের গভীর প্রেমের সম্পর্ক ছিলো। গ্রেপ্তার হওয়া আব্দুর রহমান তার জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করে বলেছে, সেঁজুতির সাথে তার গভীর প্রেমের সম্পর্ক থাকায় সম্প্রতি সে অন্য ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি মানতে না পেরে আব্দুর রহমান। সেঁজুতির নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। এক পর্যায়ে গত ২৭ মার্চ সোমবার রাতে আব্দুর রহমান সেঁজুতির নিয়ে পালিয়ে যাওয়ার জন্য ডেকে আনে। কোন একটি বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির। একপর্যায়ে আব্দুর রহমান তার প্রেমিকা সেঁজুতির ধাক্কা দিলে সে পার্শ্ববর্তী বাড়ির দেওয়ালে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। তাৎক্ষণিক জ্ঞান না ফেরায় ঘটনাটি ধামাচাপা দিতে আব্দুর রহমান তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর তার মরদেহ কুল বাগানের ড্রেনে ফেলে রাখে আসে। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঘাতক আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ১৬৪ ধারার জবানবন্দি প্রদানের জন্য আদালতে পাঠানো হয়েছে।






