বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

রুশদের ভিপিএন ব্যবহারের পরামর্শ দিলেন বরিস জনসন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ২৩৩ সময় দেখুন
রুশদের ভিপিএন ব্যবহারের পরামর্শ দিলেন বরিস জনসন


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন সম্পর্কে সঠিক খবর জানতে রুশ নাগরিকদের ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহারের পরামর্শ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। মঙ্গলবার (৬ এপ্রিল) এক বক্তব্যে বরিস জনসন রাশিয়ায় গণমাধ্যমের উপর সরকারি বিধিনিষেধের অভিযোগ তুলে রুশ নাগরিকদের সঠিক তথ্য সংগ্রহের আহ্বান জানান।

তার বক্তব্যে বরিস জনসন রুশদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের প্রেসিডেন্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না যে, তিনি আপনাদের নামে এসব কাজ করছেন।

ইউটিউবে ছড়িয়ে পড়া দেড় মিনিটের ওই বক্তব্যে বরিস জনসন রুশ ভাষায়ও কথা বলেন। তিনি ইউক্রেনের বুচাসহ অন্যান্য শহরের যুদ্ধকালীন চিত্র তুলে ধরে রুশ বাহিনীকে নৃশংসতার জন্য দায়ী করেন।

উল্লেখ্য যে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। প্রায় দেড়মাসেও ইউক্রেনের প্রধান প্রধান শহরগুলো দখল করতে ব্যর্থ হয় রুশরা। গত সপ্তায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে, কিয়েভসহ প্রধান শহরগুলোতে সামরিক অভিযানের প্রথম ধাপ সফলভাবে শেষ হয়েছে। বর্তমানে রুশ বাহিনীর প্রধান লক্ষ্য বিচ্ছিন্নতাবাদী দোনেটস্ক ও লোহেনস্ক অঞ্চলকে পুরোপুরি স্বাধীন করা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর