বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

সোনার বাংলা ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা ও প্রান্তিক প্রকাশ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ জুন, ২০২১
  • ২৫১ সময় দেখুন
সোনার বাংলা ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা ও প্রান্তিক প্রকাশ – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৫ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

সর্বশেষ বছরে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৯৬ পয়সা, আর সমন্বিতভাবে ইপিএস (ইপিএস) হয়েছে ২ টাকা ৯ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৯৯ পয়সা।

আগামী ২৩ সেপ্টেম্বর কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে ২৭ জুলাই।

এদিকে সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ১১ পয়সা।

অন্যদিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ১ টাকা ১৯ পয়সা ছিল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর