বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ক্ষতিগ্রস্ত হলে কাউকে ছাড় দেবে না ভারত: রাজনাথ সিং

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ২২৩ সময় দেখুন
ক্ষতিগ্রস্ত হলে কাউকে ছাড় দেবে না ভারত: রাজনাথ সিং


আন্তর্জাতিক ডেস্ক

চীনকে সতর্ক করে দিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ক্ষতিগ্রস্ত হলে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বে শক্তিশালী দেশ হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের সানফান্সিসকোতে ইন্দো-মার্কিন কমিউনিটির এক সভায় এসব কথা বলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। এসময় রাজনাথ সিং তার দেশের স্বাধীন পররাষ্ট্র নীতির ব্যাপারেও যুক্তরাষ্ট্রকে বার্তা দেন।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, দিল্লি পররাষ্ট্র নীতিতে শূন্য যোগফলের খেলা খেলতে চায় না। ভারত এক দেশের সঙ্গে সম্পর্ক গড়তে গিয়ে অন্য দেশের সঙ্গে সম্পর্ককে জলাঞ্জলি দেওয়ার নীতিতে বিশ্বাসী নয়।

উল্লেখ্য, সম্প্রতি ইউক্রেন যুদ্ধ ইস্যুতে নিরপেক্ষ অবস্থানে ভারত। ভারত বরাবরই জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোটাভুটি থেকে বিরত থাকছে। তবে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা শক্তি ভারতকে পক্ষ বেছে নেওয়ার চাপ দিয়ে আসছে। এবার যুক্তরাষ্ট্রে গিয়ে দেশটির নাম উল্লেখ না করেই স্বাধীন পররাষ্ট্র নীতির কথা শোনালেন রাজনাথ সিং।

ওই সভায় তার বক্তব্যে চীনকেও সতর্কবার্তা দিয়েছেন রাজনাথ সিং। তিনি ভারত-চীন সীমান্তে ভারতীয় সেনাদের বীরত্ব তুলে ধরে প্রশংসা করেন। তিনি বলেন, ‘তারা (ভারতীয় সৈন্যরা) কী করেছে এবং আমরা (সরকার) কী সিদ্ধান্ত নিয়েছি তা খোলাখুলি বলতে পারি না। তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে, (চীনের কাছে) একটি বার্তা গেছে যে, ভারতের ক্ষতি হলে কাউকে ছাড় দেবে না।’

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর