শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ (টেলিকমিউনিকেসন্স) খাতের কোম্পানি গ্রামীনফোন লিমিটেড বিনিয়োগকারীদের বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে। ডিএসই সূত্র থেকে এ তথ্য জানা যায়।
সূত্র মতে, কোম্পানিটি ৩১, ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরের ১৪৫ শতাংশ লভ্যাংশ ১৬ জুন বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে পাঠিয়েছে।
২৭ জানুয়ারি ২০২১ তারিখে পরিচালনা পর্ষদ সভায় সুপারিশ কৃত ১৪৫ শতাংশ ল্যভাংশ ২৭ এপ্রিল এজিএম মিটিং এ অনুমোদন পরবর্তী ১৬ জুন বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়। আগের বছর ৩০ ডিসেম্বর ২০১৯ সালের সমাপ্ত হিসাব বছরেও কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৩০ শতাংশ লভ্যাংশ দেয়।
সূত্র থেকে আরও জানা যায়, ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরে কম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ২৭ টাকা ৫৪ পয়সা। শেয়ারের নীট সম্পদ মূল্য হয় ৩৮ টাকা ৫৯ পয়সা এবং ২০২০ সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি সমন্বিত কার্যাকরী নগদ ক্যাশ প্রবাহ (এসওসিএফপিএস) হয়েছে ২৪ টাকা ৮৬ পয়সা। যা ২০১৯ সমাপ্ত হিসাব বছরে ছিল শেয়ার প্রতি আয় (ইপিএস) ২৫ টাকা ৫৬ পয়সা, নীট সম্পদ মূল্য ২৮ টাকা ৪০ পয়সা এবং সমন্বিত কার্যাকরী নগদ ক্যাশ প্রবাহ (এসওসিএফপিএস) হয় ৪২ টাকা ৫০ পয়সা।
কোম্পানিটির ৩১শে মার্চ ২০২১ সালে সমাপ্ত প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬০ পয়সা। যা আগের বছর একই সময় শেয়ার প্রতি (ইপিএস) আয় ছিল ৭ টাকা ৯২ পয়সা। ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয় ৪৫ টাকা ১৯ পয়সা, যা আগের বছর ৩১ মার্চ, ২০২০ তারিখে ছিল ৩৬ টাকা ৩১ পয়সা। এছাড়াও কোম্পানিটির ১ম প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) শেয়ার প্রতি সমন্বিত কার্যাকরী নগদ ক্যাশ প্রবাহ (এসওসিএফপিএস) হয়েছে ১১ টাকা ৯৭ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ২ টাকা ৮৪ পয়সা।
কোম্পানিটির অনুমোদিত মূলধন ৪ হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১ হাজার ৩ শত ৫০ কোটি ৩০ লাখ টাকা। আর সঞ্চিত মূলধন ৩ হাজার ১ শত ২১ কোটি ৯৮ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে আছে ৯০ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৪.৬৬ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের হাতে ৩.১৬ শতাংশ এবং বাকী ২.১৮ শতাংশ শেয়ার আছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
এদিকে ডিএসইর তথ্য অনুযায়ী, সর্বশেষ ৩ শত ৪৩ টাকা ২০ পয়সা মূল্য কোম্পানিটির শেয়ার লেনদেন হয়। গতকাল শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৩ শত ৪৪ টাকা ১০ পয়সা। গত এক বছরের শেয়ার লেনদেন এর সর্বোচ্চ মূল্য ছিল ৩ শত ৯১ টাকা এবং সর্বনিম্ন ছিল ২ শত ৩৮ টাকা ৮০ পয়সা। উল্লেখ্য, কোম্পানিটি ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।