বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দিল্লিতে করোনার প্রাদুর্ভাব বাড়ছে, মাস্ক পরায় বাধ্যবাধকতা জারি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ২২১ সময় দেখুন
দিল্লিতে করোনার প্রাদুর্ভাব বাড়ছে, মাস্ক পরায় বাধ্যবাধকতা জারি


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজধানী দিল্লিতে এক দিনের ব্যবধানে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬০ শতাংশ। বুধবার (২০ এপ্রিল) দিল্লিতে ১ হাজার ৯ জনের শরীরের করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। এর আগে গত ১০ ফেব্রুয়ারি শেষ বার দিল্লিতে এর বেশি (১ হাজার ১০৪) আক্রান্ত শনাক্ত হয়েছিল।

দিল্লিতে করোনার পজিটিভিটি রেট (প্রতি একশো জন পরীক্ষায় ইতিবাচক ফল) বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭ শতাংশ। করোনায় আক্রান্ত বাড়লেও হাসপাতালে ভর্তির হার বাড়েনি। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।

করোনার প্রাদুর্ভাব নতুন করে বেড়ে যাওয়ায় দিল্লিতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক না পরলে ৫০০ রুপি জরিমানাও নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গতবছরের শুরু থেকে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়ে দিল্লি। সেসময় এই মহামারিতে দৈনিক ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। জুন থেকে ভারতের রাজধানীতে করোনার প্রাদুর্ভাব কমতে শুরু করে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর