আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ ইউক্রেনের বন্দর নগরী ওদেসায় রুশ ক্রুজ মিসাইলের আঘাতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৮ জন। ইউক্রেনের সেনাপ্রধান অ্যান্দ্রেই ইয়েরমাক অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানান।
টেলিগ্রামে পোস্ট করা ওই বিবৃতিতে ইয়েরমাক জানান, ওদেসা শহরে অ্যাপার্টমেন্ট ব্লকে রুশ মিসাইল আঘাত হানে। নিহতদের মধ্যে ৩ মাস বয়সী এক শিশুও রয়েছে।
বিবৃতিতে ইয়েরমাক প্রত্যয় ব্যক্ত করে বলেন, কোনো কিছুই আমাদের ভীত করছে না। শয়তান অবশ্যই শাস্তি পাবে।
এদিকে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা অ্যান্টন গেরাশেঙ্কো জানিয়েছেন, শনিবার কৃষ্ণ সাগর থেকে ওদেসায় কমপক্ষে ৬টি ক্রুজ মিসাইল দিয়ে হামলা চালায় রুশ বাহিনী। ওদেসায় মিসাইল হামলার ব্যাপারে রাশিয়ার তরফ থেকে এখনও কোনো মন্তব্য আসেনি।
সারাবাংলা/আইই