বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কাশ্মিরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৭

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ১৮৭ সময় দেখুন
কাশ্মিরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৭


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাশ্মির সফরের দুই দিন আগে পৃথক দুইটি বন্দুকযুদ্ধের ঘটনায় ছয় বিদ্রোহী এবং মিলিশিয়া বাহিনীর এক কর্মকর্তা মারা গেছেন। শুক্রবার (২২ এপ্রিল) জম্মু-কাশ্মির অঞ্চলে পৃথক দুইটি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার বলছে, শুক্রবার ভোরে জম্মু-কাশ্মিরের দক্ষিণাঞ্চলীয় সুঞ্জওয়ান শহরে একদল বন্দুকধারীর সঙ্গে পুলিশ ও সৈন্যদের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।

বন্দুকযুদ্ধের ঘটনায় দুই বিদ্রোহী ও এক মিলিশিয়া কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই সেনা ও দুই পুলিশ কর্মকর্তা। বন্দুকযুদ্ধের পর ওই এলাকা তল্লাশি চালিয়েছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এদিকে, সুঞ্জওয়ান শহর থেকে ১৫ কিলোমিটার দূরে রোববার (২৪ এপ্রিল) ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৯ সালে বিশেষ মর্যাদা বাতিল করার পর এবারই প্রথমবারের মতো জম্মু-কাশ্মিরে যাচ্ছেন নরেন্দ্র মোদি।

জম্মু–কাশ্মিরের পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শ্রীনগরের উত্তর-পশ্চিমাঞ্চলীয় মালওয়াহ গ্রামে লুকিয়ে থাকা এক দল বিদ্রোহীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে চার জনের মৃত্যু হয়েছে। পুলিশের মহাপরিচালক দিলবাগ সিং বলেছেন, বন্দুকধারীদের বড় হামলার পরিকল্পনা ছিল।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর