বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ব্রিটিশ পার্লামেন্টে বসে পর্ন দেখে ধরা, পরে পদত্যাগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১ মে, ২০২২
  • ২৪২ সময় দেখুন
ব্রিটিশ পার্লামেন্টে বসে পর্ন দেখে ধরা, পরে পদত্যাগ


আন্তর্জাতিক ডেস্ক

ব্রিটেনের পার্লামেন্ট হাউস অব কমন্সে বসে পর্ন দেখছিলেন কনজারভেটিভ পার্টির এক সদস্য। তার এ কাণ্ড দেখে ফেলেন অপর এক সদস্য। জানাজানি হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন তিনি।

আল জাজিরার খবরে বলা হয়, নেইল পারিশ নামের ওই সদস্য পর্ন দেখার কথা স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেন, প্রথমবার ভুলবশত পর্ন সাইটে ব্রাউজ করে ফেলেন তিনি। পরে অবশ্য ইচ্ছাকৃতভাবেই কিছুক্ষণ পর্ন দেখেন তিনি। পার্লামেন্টে বসে পর্ন দেখা উচিত হয়নি বলেও স্বীকার করেন নেইল পারিশ। পদত্যাগ করার পর নেইল পরিশ এক বিবৃতিতে বলেছেন, পার্লামেন্টে বসে পর্ন দেখার কারণে অনুতপ্ত তিনি।

প্রধানমন্ত্রী বরিস জনসনের দলের নেইল পারিশ হোনিটন থেকে নির্বাচিত হয়ে পার্লামেন্টে গিয়েছিলেন। পদত্যাগের কথা ঘোষণা করে লাইভ টেলিভিশনে কেঁদে ফেলেন তিনি। তিনি বলেন, এটা আমার বোকামি এবং আমি যা করেছি তাতে মোটেও গর্বিত নই।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর