বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

বিক্রেতা সংকটে ৭ কোম্পানি হল্টেড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ২৪৫ সময় দেখুন
বিক্রেতা সংকটে ৭ কোম্পানি হল্টেড – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির শেয়ার ও ইউনিট বিক্রি করার মতো কোনো বিনিয়োগকারী নেই। আজ (১৭ জুন) লেনদেন চলাকালীন সময় কোম্পানিগুলোর শেয়ার বিক্রেতা শূন্য হয়ে হল্টেড হয়ে পরে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্যজানা গেছে।

কোম্পানিগুলোর হলো : মনোস্পুল পেপার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, তমিজউদ্দিন টেক্সটাইল, সাফকো স্পিনিং, মুন্নু ফেব্রিক্স, পেপার প্রেসেসিং এবং সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড।

জানা গেছে, বুধবার (১৬ জুন) মনোস্পুল পেপারের ক্লোজিং দর ছিল ৭৩.১০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৮০.৪০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯০.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭.৩০ টাকা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে।

১৬ জুন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ক্লোজিং দর ছিল ৪৩.১০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪৩.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৭.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৩০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।

বুধবার তমিজউদ্দিন টেক্সটাইলের ক্লোজিং দর ছিল ১৭.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৯.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯.১ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৭০ টাকা বা ৯.৭৭ শতাংশ বেড়েছে।

১৬ জুন সাফকো স্পিনিংয়ের ক্লোজিং দর ছিল ২২.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৪.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৪.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.২০ টাকা বা ৯.৬৯ শতাংশ বেড়েছে।

বুধবার মুন্নু ফেব্রিক্সের ক্লোজিং দর ছিল ১৪.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৬ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৪০ টাকা বা ৯.৫৮ শতাংশ বেড়েছে।

একই সময়ে পেপার প্রেসেসিং, সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেডর স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা ছিল না।

ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১ জুন হল্টেড হয় ৮ কোম্পানি। কোম্পানিগুলো হচ্ছে- গ্লোবাল ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আল-হাজ্ব টেক্সটাইল, আমান কটন ফাইবার্স ও ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড। ৩ জুন হল্টেড হওয়া ৫ কোম্পানি হলো সোনারবাংলা ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরন্স, ঢাকা ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স এবং ফরচুন সুজ। ৬ জুন হল্টেড হওয়া ৮ কোম্পানি হলো – সিমটেক্স, ফরচুন সুজ, ঢাকা ইন্স্যুরেন্স, রানার অটোমোবাইল, অ্যাডভেন্ট ফার্মা, কপারটেক, ওয়াইম্যাক্স এবং আলিফ ম্যানুফ্যাকচারিং। ৭ জুন হল্টেড হওয়া ৮ কোম্পানি হলো – ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, আমান কটন ফাইবার্স, লুব-রেফ, আমান ফিড, ফরচুন সুজ, সালভো কেমিক্যাল, আনোয়ার গ্যালভানাইজিং এবং রিংশাইন টেক্সটাইল। ৮ জুন হল্টেড হওয়া ৬ কোম্পানি হলো – ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ঢাকা ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল, সোনারবাংলা ইন্স্যুরেন্স, রিংশাইন এবং সাফকো স্পিনিং। ৯ জুন  হল্টেড হওয়া ৭ কোম্পানির হলো- পপুলার লাইফ ইন্স্যুরেন্স, ইনডেক্স এগ্রো, ইসলামিক ফাইন্যান্স, জেনেক্স, ন্যাশনাল পলিমার, রিংশাইন এবং আলিফ ইন্ডাস্ট্রিজ। ১০ জুন হল্টেড হওয়া ২৪ কোম্পানি হলো: জাহিন স্পিনিং, ইনডেক্স এগ্রো, এস আলম, আলিফ ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল পলিমার, নুরানী ডাইং, আরএকে সিরামিক, খান ব্রাদার্স, জাহিন টেক্সটাইল, সায়হাম কটন, অলিম্পিক এক্সেসরিজ, মীর আক্তার, দেশ বন্ধু পলিমার, পপুলার লাইফ, সোনারগাঁও টেক্সটাইল, মিথুন নিটিং অ্যান্ড ডাইং, কেয়া কসমেটিকস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, রিজেন্ট টেক্সটাইল, গ্লোবাল হেভি কেমিক্যাল, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এমএল ডাইং, হামিদ ফেব্রিক্স এবং তুংহাই নিটি। ১৪ জুন হল্টেড হওয়া ৮  কোম্পানি হলো : মনোস্পুল পেপার, মুন্নু ফেব্রিক্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ইনডেক্স এগ্রো, তমিজউদ্দিন টেক্সটাইল, রূপালী ব্যাংক, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং এবং বিআইএফসি। ১৫ জুন হল্টেড হওয়া ১১ কোম্পানির  হলো : রূপালী ইন্স্যুরেন্স, সালভো কেমিক্যাল, রিলায়েন্স ইন্স্যুরেন্স, মুন্নু ফেব্রিক্স, ঢাকা ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, রানার অটোমোবাইলস, আরামিট সিমেন্ট, তমিজউদ্দিন টেক্সটাইল এবং সাফকো স্পিনিং।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom