বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ক্যানসার অস্ত্রোপচার, দায়িত্ব হস্তান্তর করে ছুটিতে যাবেন পুতিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ২৪৬ সময় দেখুন
ক্যানসার অস্ত্রোপচার, দায়িত্ব হস্তান্তর করে ছুটিতে যাবেন পুতিন


আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্যানসার আক্রান্ত। তাকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের সময় পুতিন রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সচিব নিকোলাই পাত্রুশেভ প্রেসিডেন্টের দায়িত্ব দিতে পারেন। অসমর্থিত মার্কিন সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট এ তথ্য প্রকাশ করেছে।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, প্রত্যাশিত অস্ত্রোপচার এবং সেরে উঠার স্বল্প সময়ের জন্য তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন না। এ জন্য সাময়িকভাবে নিজের বিশ্বস্ত ব্যক্তির কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন।

এদিকে ব্রিটিশ গণমাধ্যমের মতে, পুতিনের অস্ত্রোপচারের তারিখ এখনও ঠিক হয়নি। তবে চিকিৎসকরা বলছেন, অস্ত্রোপচারে দেরি করা যাবে না। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে অস্ত্রোপচারের সম্ভাব্য সময় ঠিক করেছিলেন চিকিৎসকরা। তবে ইউক্রেনে হামলা চালানোর কারণে ভ্লাদিমির পুতিন অস্ত্রোপচারের সময় পিছিয়ে দিয়েছেন।

নিউইয়র্ক পোস্টের ওই প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ সময়ের জন্য ক্ষমতা হস্তান্তরে রাজি হবেন না পুতিন। খুব অল্প সময়ের মধ্যেই তার অস্ত্রোপচার সম্পন্ন হবে। তিনি দুই থেকে তিন দিনের জন্য তার বিশ্বস্ত ৭০ বছর বয়সী নিকোলাই পাত্রুশেভের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর