বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

টুইটার কেনার চুক্তি স্থগিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ২৪৮ সময় দেখুন
টুইটার কেনার চুক্তি স্থগিত


সারাবাংলা ডেস্ক

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নেওয়ার চুক্তি সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনকুবের ও ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। টুইটারে স্প্যাম এবং ভুয়া অ্যাকাউন্টের পরিসংখ্যানের ব্যাপারে বিস্তারিত তথ্য না আসা পর্যন্ত এই চুক্তি স্থগিত থাকবে বলে জানিয়েছেন তিনি।

এপ্রিলের শেষ দিকে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনার ঘোষণা দেন ইলন মাস্ক। টুইটার কেনার সিদ্ধান্ত ঘোষণার পাশপাশি মাস্ক বলেছিলেন, টুইটারের মালিক হওয়ার পর এই মাইক্রোব্লগিং সাইটের সব ভুয়া অ্যাকাউন্ট মুছে ফেলার ব্যাপারটিকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন তিনি।

শুক্রবার (১৩ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মোট টুইটার ব্যবহারকারীদের মধ্যে ফেক বা স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যা শতকরা পাঁচ শতাংশের নিচে কিনা, ইলন মাস্ক এখন সেই তথ্যের জন্য অপেক্ষা করছেন।

এদিকে এ ঘোষণার পর শেয়ার বাজারে লেনদেন শুরু হওয়ার আগেই টুইটারের দাম ২৫ শতাংশ পড়ে গেছে।

গত দুই সপ্তাহ আগে টুইটার জানিয়েছিল, চলতি বছরের প্রথম তিন মাসে ফেক অ্যাকাউন্টের সংখ্যা মোট ব্যবহারকারীদের শতকরা পাঁচ ভাগেরও কম। ইলন মাস্ক এখন সেই তথ্য যাচাই করে দেখছেন।

চুক্তির শর্ত অনুযায়ী, এই বিক্রি শেষ পর্যন্ত না ঘটলে ক্ষতিপূরণ হিসেবে তাকে ১০০ কোটি ডলার দেবে টুইটার।

ইলন মাস্ক টু‌ইটার থেকে সব ফেক কিংবা স্প্যাম অ্যাকাউন্ট দূর করতে চান। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি টুইটার।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর