বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাফেলোতে কৃষ্ণাঙ্গ হত্যাই ছিল লক্ষ্য: মেয়র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৬ মে, ২০২২
  • ২১৩ সময় দেখুন
বাফেলোতে কৃষ্ণাঙ্গ হত্যাই ছিল লক্ষ্য: মেয়র


আন্তর্জাতিক ডেস্ক

নিউইয়র্কের বাফেলোতে বন্দুকধারীর গুলিতে প্রাণ হারিয়েছেন ১০ জন। ঘটনাটিকে বর্ণবাদপ্রসূত উগ্রবাদী হামলা হিসেবে দেখছে পুলিশ৷ বাফেলো সিটির মেয়র বলছেন, যত বেশিসম্ভব কৃষ্ণাঙ্গ হত্যাই ছিল হামলাকারীর লক্ষ্য।

বিবিসির খবরে বলা হয়, এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির নাম পেটন জেন্ডর। শ্বেতাঙ্গ এই তরুণের বয়স ১৮ বছর। কেবল এই হামলার জন্যই ৩২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি বাফেলো শহরে হাজির হয়েছিলেন।

বাফেলো মেয়র বায়রন ব্রাউন বলেন, সন্দেহভাজন ওই তরুণের লক্ষ্যই ছিল কৃষ্ণাঙ্গ হত্যা। যত বেশিসম্ভব কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হত্যা করতে চেয়েছিলেন তিনি।

জেন্ডরের এই কৃষ্ণাঙ্গবিদ্বেষ নতুন নয়৷ আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা বার্তা সংস্থা এপি’কে বলেছেন, গত বছরের জুনেও জেন্ডর একটি হাই স্কুলে হামলার হুমকি দিয়েছিলেন। তিনি নিজেকে ফ্যাসিস্ট ও শ্বেতাঙ্গ আধিপত্যবাদী হিসেবেও পরিচয় দিয়েছেন।

এ ঘটনা জানাজানি হলে জেন্ডরকে মানসিক পরীক্ষা করানো হয়৷ ফলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে থাকা একজন ব্যক্তি কীভাবে এই হামলা চালাতে সক্ষম হলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি৷ উল্টো পুলিশ এখন বলছে, জেন্ডর হামলার আগের দিন ঘটনাস্থল রেকিও করেছে!

এদিকে, নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল নিজেই বলেছেন, সবাই কী জানত এবং তারা কখন সেগুলো জানতে পেরেছিল, আমি সেসব তথ্য জানতে চাই। আর নিউইয়র্কের এটর্নি জেনারেল লেটিশিয়া জেমস জানিয়েছেন, তারা অনলাইনে ছড়িয়ে পড়া উগ্রবাদী কনটেন্টে মনোযোগ দেবেন।

স্থানীয় সময় শনিবার দুপুরের ওই হামলায় ১০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন৷ এই ১৩ জনের মধ্যে ১১ জনই কৃষ্ণাঙ্গ। পরে হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন- নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত ১০

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর