বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে প্রথম মাংকিপক্সের রোগী শনাক্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১৯০ সময় দেখুন
যুক্তরাষ্ট্রে প্রথম মাংকিপক্সের রোগী শনাক্ত


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইউরোপে ৫০ জনের অধিক মাংকিপক্সের রোগী শনাক্ত করেছে দেশগুলোর স্বাস্থ্য কর্তৃপক্ষ। চলতি মে’র শুরু থেকে এসব রোগীকে শনাক্ত করা হয়। এই রোগটি উদ্বেগজনকভাবে আফ্রিকার কিছু অংশে মহামারির মতো ছড়িয়ে পড়েছে। খবর এনডিটিভি।

সর্বশেষ কানাডায় ১২ জনের অধিক মাংকিপক্সের রোগী শনাক্ত হওয়া কথা জানিয়েছে। এর আগে ৪০ জনের অধিক এই রোগী শনাক্ত হওয়ার দাবি করেছিল স্পেন ও পর্তুগাল।

গত ৬ মে ৯ জন রোগীর শনাক্ত হয়ে যুক্তরাজ্যে। আর গতকাল বুধবার (১৮ মে) প্রথম একজন মাংকিপক্স রোগী শনাক্ত হওয়ার দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। কানাডা থেকে ফিরে আসার পর দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য ম্যাসাচুসেটসের একজন ব্যক্তি শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়।

এই ভাইরাসে আক্রান্ত বেশিভাগ রোগী কয়েক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে যায়। এ রোগে প্রাণহানির সংখ্যা খুবই কম। সম্প্রতি বছরগুলোতে মধ্য ও পশ্চিম আফ্রিকার কিছু দেশে হাজার হাজার মানুষে এ ভাইরাসে সংক্রামিত হয়েছে। তবে ইউরোপ এবং উত্তর আফ্রিকায় সংক্রমণের ঘটনা এটি প্রথম।

নতুন এই প্রাদুর্ভাব মোকাবিলায় যুক্তরাজ্য ও ইউরোপী দেশগুলোর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলে গত মঙ্গলবার জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর