বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেলের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২০ মে, ২০২২
  • ২০১ সময় দেখুন
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেলের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত


আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে কথা বলেনছেন মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল মার্ক মিলি। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর দুই দেশের শীর্ষ সেনা কর্মকর্তার মধ্যে এই প্রথম কথোপকথন হলো। গতকাল বৃহস্পতিবার (১৯ মে) এ তথ্য জানিয়েছে পেন্টাগন। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মিলির মুখপাত্র বলেন, ‘সামরিক নেতারা উদ্বেগজনক বেশ কয়েকটি নিরাপত্তা-সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং আলোচনার পথ খোলা রাখতে সম্মত হয়েছেন তারা।’

তিনি আরও বলেন, ‘অতীতের রীতি অনুসারে, তাদের দু’জনের কথোপকথনের বিবরণ গোপন রাখা হবে।’ এমনকি কি কি বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়েও কিছু বলেননি মার্কিন এই সেনা কর্মকর্তা।

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, দুই সামরিক নেতা ইউক্রেনসহ ‘পারস্পরিক স্বার্থ’সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন।

গত সপ্তাহে রাশিয়ার প্রতিরক্ষা সচিবের সঙ্গে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের কথোপকথনের পর এবং পেন্টাগন প্রধান ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানোর পরে এই ফোন আলাপ অনুষ্ঠিত হলো।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর