শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

এইচএসসির ফরম পূরণ শুরু ৮ জুন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩০ মে, ২০২২
  • ২১৯ সময় দেখুন
এইচএসসির ফরম পূরণ শুরু ৮ জুন


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: চলতি বছরে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষার ফরম পূরণ আগামী ৮ জুন শুরু হবে। যা চলবে ২২ জুন পর্যন্ত।

সোমবার (৩০ মে) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি দুই হাজার ৩৩০ টাকা, ব্যবসায় শিক্ষা ও মানবিক এক হাজার ৭৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, কোনো শিক্ষার্থীর প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলে ২৪ মাসের বেশি বেতন নেওয়া যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৮ জুন থেকে শুরু করে ২২ জুনের মধ্যে অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ৭ জুন প্রকাশ করা হবে।

যেসব পরীক্ষার্থী ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ এর কম পেয়েছে, তারা জিপিএ উন্নয়নের জন্য পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে, এ ক্ষেত্রে ওই পরীক্ষার্থীকে ২০২২ এইচএসসি পরীক্ষায় নির্ধারিত সব বিষয়ে পরীক্ষা দিতে হবে।

জিপিএ উন্নয়নের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নবায়ন করা যাবে না। আর যেসব পরীক্ষার্থী এক/দুই বিষয়ের পরীক্ষা দিয়ে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা কখনই জিপিএ উন্নয়ন পরীক্ষা দিতে পারবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এইচএসসিতে একটি বিষয় (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি) বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়া বিষয়গুলোতে গতবারের মতো এবারও সাবজেক্ট ম্যাপিং করে নম্বর দেওয়া হবে। অর্থাৎ, শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি গ্রুপভিত্তিক নৈর্বাচনিক তিন বিষয় ও ঐচ্ছিক একটি বিষয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার সময় ২ ঘণ্টা।

এদিকে, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোনো অবস্থায় নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোনো তথ্য ধরা পড়লে সংশ্লিষ্টপ্রতিষ্ঠানের ফরম পূরণ প্যানেল বন্ধ করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ আগামী ২২ আগস্ট নির্ধারণ করেছে সরকার। এবারের পরীক্ষায় এইচএসসিতেও ইংরেজি প্রথম পত্রে ৫০, ইংরেজি দ্বিতীয় পত্রে ৫০ ও বাংলা দ্বিতীয় পত্রে ৫০ নম্বরের পরীক্ষা হবে। ব্যবহারিক শিক্ষা আছে এমন বিষয়ে ৪৫ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে রচনামূলকে ৩০ নম্বর আর এমসিকিউতে ১৫ নম্বর থাকবে। যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা নেই, সেসব বিষয়ে ৫৫ নম্বরের (রচনামূলক ৪০, এমসিকিউ ১৫) পরীক্ষা হবে।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর