শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

ঢাবির ‘খ’ ইউনিটে পাসের হার ৯.৮৭ শতাংশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২০২ সময় দেখুন
ঢাবির ‘খ’ ইউনিটে পাসের হার ৯.৮৭ শতাংশ


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: ২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষায় পাশ করেছে ৯.৮৭ শতাংশ শিক্ষার্থী। পাসকৃত মোট শিক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৬২২ জন।

সোমবার (২৭ জুন) দুপুর সোয়া একটার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

গত ৪ জুন অনুষ্ঠিত এবারের ‘খ’ ইউনিটের পরীক্ষায় ১৭৮৮ আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ৫৮ হাজার ৫৭৩টি। অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ৫৬ হাজার ৯৭২ জন।

সারাবাংলা/আরআইআর/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর