বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

রঙও খুলবে, ত্বকও হবে নরম! কোরিয়ান শিট মাস্ক বানাতে কী কী লাগবে; পদ্ধতিই বা কী? – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১৭৬ সময় দেখুন
রঙও খুলবে, ত্বকও হবে নরম! কোরিয়ান শিট মাস্ক বানাতে কী কী লাগবে; পদ্ধতিই বা কী? – News18 Bangla


#কলকাতা: রূপচর্চায় গোটা বিশ্বের চেয়ে কয়েক কদম এগিয়ে কোরিয়ানরা। এমনটা মনে করেন অনেকেই। আসলে এমন ধারণার পিছনে রয়েছে কোরিয়ান মেয়েদের মনভোলানো সৌন্দর্য। তাঁদের ঝকঝকে, মসৃণ ত্বকের জাদু। বিশ্ব জুড়ে কোরিয়ান বিউটি প্রোডাক্টের কদরও খুব। যাঁদের এখনও এই সম্পর্কে ন্যূনতম ধারণা নেই, তাঁরা কিন্তু সত্যিই অনেক কিছু মিস করেছেন।

তবে চিন্তা নেই। কোরিয়ান সুন্দরীদের মতো উজ্জ্বল, নমনীয়, কোমল এবং চকচকে ত্বকের অধিকারী হয়ে যাবে এখনও। এজন্য হাতে তুলে নিতে হবে কোরিয়ান শিট মাস্ক। কোরিয়ান মহিলাদের কাছে তো বটেই সারা দুনিয়াতেই এই ফেস মাস্কের ব্যাপক জনপ্রিয়তা।

কোরিয়ান শিট মাস্কে মিলবে পরিপূর্ণ কোরিয়ান বিউটি। উজ্জ্বল এবং কোমলতার জন্য ত্বককে হাইড্রেটেড রাখতে হয়। সঙ্গে শরীরের টক্সিক বা বর্জ্য পদার্থ বের করে দিতে হয় নিয়ম করে। কোরিয়ান শিট মাস্ক এই দুটো কাজই করে সফল ভাবে। সঙ্গে ত্বককে রাখে সুন্দর এবং সুস্থ।

বাড়িতেই বানানো যায়: এখন এত কিছু দেখে অনেকে ভাবতেই পারেন এর জন্য বোধহয় অনেক খরচ করতে হবে। পকেট থেকে খসে যাবে মোটা টাকা। তাছাড়া সঠিক কোরিয়ান শিট মাস্ক বেছে নেওয়াটাও গুরুত্বপূর্ণ। চিন্তা নেই। টাকা খরচ হবে না মোটেই। কয়েকটা ঘরোয়া উপাদানেই বানিয়ে নেওয়া যাবে সঠিক কোরিয়ান শিট মাস্ক।

আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার, নিয়ে যাওয়া হচ্ছে সিজিও কমপ্লেক্সে, খবর ইডি সূত্রে

গ্রিন টি শিট মাস্ক: এই শিট মাস্ক তৈরি করতে লাগবে গ্রিন টি-র ৫ গ্রামের ব্যাগ, জল, ২ থেকে ৩ ফোঁটা লেবুর রস এবং কটন ফেসিয়াল মাস্ক শিট।

শিট মাস্ক তৈরির পদ্ধতি: প্রথমে গরম জলে গ্রিন টি ব্যাগটা ফুটিয়ে নিতে হবে। এর পর ঠান্ডা করে নিতে হবে জল। ঘরের তাপমাত্রায় চলে এলে তাতে যোগ করতে হবে ২ থেকে ৩ ফোঁটা লেবুর রস। এবার তাতে ডুবিয়ে দিতে হবে কটন ফেসিয়াল মাস্ক শিট। এভাবে আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা রাখতে হবে। যাতে মাস্ক শিট সমস্ত উপাদানগুলো যথাযথভাবে শুষে নিতে পারে। এবার সেটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে।

আরও পড়ুন: ইডির টানা জেরায় ‘অসুস্থ’ বোধ করছেন পার্থ চট্টোপাধ্যায়, বাড়িতে ডাকা হল ডাক্তার

ব্যবহারের পদ্ধতি: মাপ অনুযায়ী ফেসিয়াল মাস্ক শিটটা রাখতে হবে মুখের উপর। অন্তত ১৫ মিনিট এভাবে থাকতে হবে। তার পর মাস্ক সরিয়ে ধুয়ে নিতে হবে মুখ। ধোয়ার পর মুখে লাগাতে হবে সিরাম বা ময়েশ্চারাইজার। ব্যস, কোরিয়ানদের মতো প্রাকৃতিক আভায় ভরে থাকবে মুখ!

Published by:Uddalak B

First published:

Tags: Skin Care



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর