শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

প্রাথমিকে শিক্ষকদের বদলি হবে অনলাইনে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১৬২ সময় দেখুন
প্রাথমিকে শিক্ষকদের বদলি হবে অনলাইনে


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনলাইনে বদলি চালু হতে যাচ্ছে। বুধবার (২৭ জুলাই) সকাল ১১টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মহিবুর রহমান।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলিকে সহজ ও হয়রানিমুক্ত করতে এবং শিক্ষকদের যাতে কোথাও ধর্ণা দিতে না হয় সে জন্য অনলাইনে শিক্ষক বদলির কার্যক্রম নেওয়া হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এ কার্যক্রমের বাস্তবায়নে কিছুটা বিলম্ব হয়।

এর আগে, ৩০ জুন গাজীপুরের কালিয়াকৈরে এ কার্যক্রমের পাইলটিং উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ১৫ জুলাই ২০২২ পর্যন্ত যারা বদলির আবেদন করেছেন তাদেরকে এর আওতায় আনা হবে। পাইলটিং কার্যক্রম শেষ হওয়ার পর সারা দেশে সহকারী শিক্ষকদের অনলাইনে বদলির কার্যক্রম শুরু হবে।

সারাবাংলা/টিএস/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর