শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News ১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’!

প্রশ্ন ফাঁস: শিক্ষক রাশেদুল সাময়িক বরখাস্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১৩১ সময় দেখুন
প্রশ্ন ফাঁস: শিক্ষক রাশেদুল সাময়িক বরখাস্ত


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁস করার অভিযোগে শিক্ষক মো. রাশেদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি পটুয়াখালী সরকারি কলেজের মৃত্তিকাবিজ্ঞান বিষয়ের প্রভাষক ছিলেন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক স্বাক্ষরিত এক নির্দেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, মাউশির নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের শিক্ষক রাশেদুল ইসলামের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ মামলায় তার সম্পৃক্ততার অভিযোগ উত্থাপিত হওয়ায় রাশেদুল ইসলামকে পটুয়াখালী সরকারি কলেজের চাকরি থেকে সাময়িকভাবে বরখান্ত করা হলো।

আরও বলা হয়, বিধি মোতাবেক তিনি বরখাস্তকালীন খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।

সারাবাংলা/টিএস/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom