সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৩৪৯ সময় দেখুন
বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. আব্দুল হালিম বলেন, বর্তমানে জিডিপিতে পুঁজিবাজারের অবদান প্রায় ২০ শতাংশ, যা পাশ্ববর্তী দেশগুলোর তুলনায় অনেক কম। কমিশন ২০২৪ সালের মধ্যে এটিকে ৫০ শতাংশে উন্নীত করতে চায়। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বুধবার (২৩ জুন) ডিএসই ট্রেনিং একাডেমিতে ৭ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

আব্দুল হালিম আরও বলেন, ‘কর্মক্ষেত্রের বিষয়গুলো বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রয়োজন প্রশিক্ষণ। প্রযুক্তির ক্রমবিকাশ আমাদের কর্মকাণ্ডকে সহজ করেছে। এই সফটওয়্যারও আমাদের কাজকে স্বচ্ছ ও কার্যকরী করে দেবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিএসইসি’র নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান বলেন, ‘ডিএসই’র ডিজিটাল সাবমিশন অ্যান্ড ডেসিমিশন প্লাটফর্ম একটি স্বপ্ন ছিল। আর এই স্বপ্ন বাস্তবায়নের জন্য ডিএসই’র দক্ষ কর্মী বাহিনী অক্লান্ত পরিশ্রম করেছে। এই সফটওয়্যারের মাধ্যমে ডেটা ইনপুট ও সাবমিশন অতি সহজে ও কম সময়ে করা যাবে। আর এর ফলে পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে।’

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন ডিএসই’র প্রধান প্রযুক্তি কর্মকর্তা ও টিম লিডার মো. জিয়াউল করিম এবং ধন্যবাদ বক্তব্য দেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) আবদুল মতিন পাটওয়ারী। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএসই’র মহাব্যবস্থাপক মো. ছামিউল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক ও সিআরও (চলতি দায়িত্ব) মো. আব্দুল লতিফ এবং সিনিয়র ম্যানেজার মুহাম্মদ রনি ইসলাম।

এছাড়া, প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে আলোচনা করেন বিএসইসির যুগ্ম পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, ডিএসইর উপমহাব্যবস্থাপক সাইয়িদ মাহমুদ জুবায়ের, সিনিয়র ম্যানেজার মো. রবিউল ইসলাম এবং সফটওয়্যার আর্কিটেক্ট নাজমুস সাকিব।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর