দারচিনি আর মধুর মিশ্রণ: একটি গবেষণায় দেখা গিয়েছে, দারুচিনি শরীরের তাপ উৎপাদন ২০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয়, যা আরও ক্যালোরি পোড়াতে সাহায্য করে। তাছাড়া দারচিনি খিদেও কমায়। এক কাপ জল গরম করে তাতে ২ চামচ দারচিনি গুঁড়ো মিশিয়ে দিতে হবে। জল একটু ঠান্ডা হলে তাতে দিতে হবে ১ টেবিল চামচ মধু। কয়েক ফোঁটা লেবুর রসও দেওয়া যায়। ব্যস, ওজন কমানোর পানীয় প্রস্তুত!