নোবিপ্রবি করেসপন্ডেন্ট
নোবিপ্রবি: ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত মাহিদুল ইসলাম। মাহিদ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের ২০১-১৪ সেশনের শিক্ষার্থী। অবস্থা বেগতিক হওয়ার পর চিকিৎসার জন্য ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় মাহিদকে এবং বর্তমানে তিনি ডা. মোহাম্মদ আলী মাহিনের অধীন চিকিৎসাধীন আছেন।
চিকিৎসক জানান, মাহিদ ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত। ক্রিয়েটিনিন লেভেল ৭.৩১ এবং সে এখন এই রোগের শেষ ধাপ তথা স্টেজ-৫ এ আছে। তার দুটো কিডনির প্রায় ৯০ শতাংশ অকেজো। এই অবস্থায় তাকে বাঁচাতে হলে দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে এবং এর জন্য প্রয়োজন প্রায় ৫০ লাখ।
মাহিদের চিকিৎসায় সহযোগিতা কামনা করেছেন তার পরিবারের সদস্য, সহপাঠী, স্বজনরা।
মাহিদের সহপাঠীরা জানান, দীর্ঘদিন নানান শারীরিক জটিলতায় ভুগছিল মাহিদ। মাইল্ড হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপজনিত নানা জটিলতায় আগস্টের ১ তারিখ বিশেষজ্ঞ চিকিৎসক জানালেন মাহিদ ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত। এই অবস্থায় তাকে বাঁচাতে হলে দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে এবং এর জন্য প্রয়োজন প্রায় ৫০ লাখ টাকা। যা পুরোপুরি বহন করা তার পরিবারের সামর্থ্যের বাইরে।
তাই সমাজের সর্বসাধারণ, দানশীল, উচ্চবিত্তদের সহযোগিতা কামনা করছেন সহপাঠী-স্বজনরা।
সহায়তা পাঠানোর ঠিকানা
বিকাশ/নগদ (পারসোনাল)- 01829745662 (বন্ধু-আসাদ)
01823743160 (বন্ধু- জাফর)
রকেট (পারসোনাল) 018297456625 (বন্ধু-আসাদ)
ব্যাংক অ্যাকাউন্ট নম্বর
ডাচ বাংলা ব্যাংক
A/C name: Asad Ujjaman Nur
A/C no: 2501050014017
Routing number: 090751572
Maijdee Court Branch,
অগ্রণী ব্যাংক
A/C name: Asad Ujjaman Nur
A/C: 0200013084120
NSTU Branch, Noakhali
ইসলামী ব্যাংক
A/C name: SOAB MIA
A/C: 20502250203962503
Routing number: 125751571
Maijdee court branch
সারাবাংলা/এমও