শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

ঢাবি ছাত্রদলের সভাপতি সোহেল, সম্পাদক আরিফুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫২ সময় দেখুন
ঢাবি ছাত্রদলের সভাপতি সোহেল, সম্পাদক আরিফুল


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: খোরশেদ আলম সোহেলকে সভাপতি ও আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। আংশিক এই কমিটিতে স্থান পেয়েছেন ৩৩ জন।

রোববার (১১ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদ পেয়েছেন ইজাজলু কবির রয়েল। এছাড়া সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান। এ ছাড়া কমিটির অন্য দুই সহ-সভাপতি হলেন মো. হাসানুর রহমান ও মশিউর রহমান। যুগ্ম-সাধারণ সম্পাদক পদ পেয়েছেন গনেশ চন্দ্র রায় সাহস, আবদুল জলিল আমিনুল ও মাসুম বিল্লাহ, তারিকুল ইসলাম তারেক, ফারহান মো. আরিফুর রহমান, আনিসুর রহমান খন্দকার অনিক, মো. নাছির উদ্দিন শাওন, সাদ্দাম হোসেন, শামীম আকতার শুভ, শাহাদত হোসেন, রাজু আহমেদ, মো. আব্দুল হান্নান তালুকদার, সোহেল রানা, আব্দুল্লাহ আল রিয়াদ, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, ইউসুফ হোসেন, অলী আহমেদ, সৈকত মোর্শেদ।

কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদ পেয়েছেন দু’জন। তারা হলেন— মুন্সি সোহাগ ও আফসার উদ্দিন। সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদের সঙ্গে সহ-সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন মো. মাসুদুর রহমান বাবু।

কমিটিতে ইমাম আল নাসের মিশুক প্রচার সম্পাদক এবং মাহমুদুল হাসান দপ্তর সম্পাদক পদ পেয়েছেন। এ ছাড়া ছাত্রীবিষয়ক সম্পাদক পদ পেয়েছেন কানেতা ইয়া লাম লাম।

সারাবাংলা/আরআইআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর