শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

যশোরে এসএসসির বাংলা ২য় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩০ সময় দেখুন
যশোরে এসএসসির বাংলা ২য় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

যশোর: জেলা শিক্ষাবোর্ডের অধীনে শনিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় এসএসসি বাংলা (আবশ্যিক) দ্বিতীয়পত্রের (কোড-১০২) বহু নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে, ওই বিষয়ের সৃজনশীল পরীক্ষা যথা সময়ে গ্রহণ করা হবে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আহসান হাবীব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে আগামী ১৭-০৯-২২২ তারিখে (শনিবার) অনুষ্ঠেয় বাংলা (আবশ্যিক) ২য় পত্র (১০২) বিষয়ের বহুনির্বাচনী (MCQ) পরীক্ষা স্থগিত করা হলো। উক্ত বিষয়ের শুধু সৃজনশীল (CQ) পরীক্ষা হবে (সকাল ১১টা হতে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলা (আবশ্যিক) ২য় পত্র (১০২) বিষয়ের বহুনির্বাচনী (MCQ) পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

সারাবাংলা/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর