স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: ইডেন কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইডেন ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও যুগ্ম-সাধারণ সম্পাদক রিতু আক্তার আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ইডেন কলেজের অডিটোরিয়ামের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রিভা ও রিতুসহ আরও ১০-১২ জন আহত হয়েছেন।
আহত রিতু আক্তার গণমাধ্যমকে বলেন, সন্ধ্যার কিছু আগে সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসের সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্যের প্রতিবাদে অডিটোরামের সামনে আমরা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম।
এ সময় জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। তারা আমাদেরকে চেয়ার ও লাঠি দিয়ে আঘাত করে। এই ঘটনায় ইডেন কলেজের ছাত্রলীগের সভাপতিসহ আরও বেশ কয়েকজন আহত আছে। তারাও বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছে।
সারাবাংলা/এসএসআর/ এনইউ