শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

এসএসসি’র ফল ২৮ নভেম্বর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১২২ সময় দেখুন
এসএসসি’র ফল ২৮ নভেম্বর


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দেশে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২৮ নভেম্বর প্রকাশ করা হবে।

সোমবার (২১ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি তপন কুমার সরকার এ তথ্য জানান।

তপন কুমার সরকার জানান, আগামী ২৮ নভেম্বর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দিন সময় দিয়েছেন, এজন্য সেদিনই ফল প্রকাশ করা হবে।

সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।

এর আগে, এসএসসির নির্ধারিত সূচি মার্চ মাস থেকে সাত মাস পিছিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৫ সেপ্টেম্বর সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। তবে করোনাভাইরাস সংক্রমণ, পরবর্তীতে সিলেটসহ দেশের কিছু এলাকায় বন্যার কারণে দুই দফায় পেছানো হয় পরীক্ষা।

এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে অংশগ্রহণ করে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন।

আরও পড়ুন: ৩০ নভেম্বরের মধ্যেই প্রকাশ হতে পারে এসএসসি’র ফল

সারাবাংলা/আরআইআর/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর