ঢাকা: ঢাকায় ধানমন্ডি রাইফেলস স্কয়ার সীমান্ত কনভেনশন সেন্টারে দুই দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন ও এক্সপো ২০২৩ (আইইএসই) শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে শুরু মেলাটি আগামীকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত থাকবে। বাংলাদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করা এবং বিদেশে আরও পড়াশোনা করতে আগ্রহী করাই এই মেলার লক্ষ্য।
স্প্যানিশ শিক্ষা প্রতিষ্ঠান গেসটিওন এডুকেটিভ কনসালটরস এবং জার্মানি র্লান অ্যান্ড স্ট্যাডির সহযোগিতায় এসএস বিজনেস করপোরেশন লিমিটেড এই মেলার আয়োজন করেছে।
অস্ট্রেলিয়া, জার্মানি, কানাডা, ফ্রান্স, ইতালি, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পোল্যান্ড, স্পেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ৫০টি বিশ্ববিদ্যালয়ের আউটলেট শিক্ষার্থীদের জন্য সমস্ত প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে।
The post ঢাকায় ২ দিনব্যাপী এডুকেশন এক্সপো শুরু appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.