রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News

Tollywood : রূপসজ্জায় লুপ্ত পরিচয়! পুরনো বাংলা ধারাবাহিকের ছবিতে অভিনেতাকে চিনতে অপারগ নেটিজেনরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৩৯০ সময় দেখুন
Tollywood : রূপসজ্জায় লুপ্ত পরিচয়! পুরনো বাংলা ধারাবাহিকের ছবিতে অভিনেতাকে চিনতে অপারগ নেটিজেনরা


কলকাতা : রূপসজ্জায় ঢেকে যায় মুখ ৷ শুধু মুখাবরণ নয় ৷ হারিয়ে যায় চেনা পরিচয়ও ৷ সে কথাই যেন মনে করিয়ে দিচ্ছে এই ছবি ৷ পুরনো এক ধারাবাহিকে এই সাজেই অভিনয় করেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandyopadhyay) ৷ ধারাবাহিক থেকে স্থিরচিত্র শেয়ার করেছেন তিনি ৷ সামাজিক মাধ্যমে তাঁর ছবি দেখে চিনতে পারেননি অধিকাংশ নেটিজেনই ৷

অবশ্য সংখ্যায় কম হলেও কেউ কেউ চিনতে পেরেছেন সাংবাদিক রূপায়ণ সেনকে ৷ ‘স্বপ্ন উড়ান’ ধারাবাহিকে এই নামই ছিল রাহুল অভিনীত চরিত্রের ৷ সে সময় তাঁকে এই প্রস্থেটিক মেক আপ করিয়ে দিতেন দুই তরুণ রূপসজ্জা শিল্পী, অঞ্জন ও শুভাশিস ৷ বাংলা ধারাবাহিকে এটাই প্রস্থেটিক মেক আপের সূচনা ৷ এখন যখন মনে করা হয়, প্রস্থেটিক মেক আপ মানেই বাইরের শিল্পী, সেই ধারণার যোগ্য উত্তর রাহুলের এই রূপ ৷

‘স্বপ্ন উড়ান’ ধারাবাহিকটি ২০১৬-২০১৭ সালের ৷ মূল ভূমিকায় ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং ঐন্দ্রিলা বসু ৷ ঐন্দ্রিলার অভিনীত চরিত্রের নাম ছিল ঝিমলি ৷ পাশাপাশি ধারাবাহিকের অন্যান্য চরিত্রে ছিলেন ইন্দ্রাশিস রায়, দেবপর্ণা চক্রবর্তী এবং তথাগত মুখোপাধ্যায় ৷ ধারাবাহিকের গল্প অনুযায়ী এক রহস্য সমাধান করতে গিয়ে সম্পর্কে জড়িয়ে পড়েন সাংবাদিক রূপায়ণ ও পুলিশ অফিসার ঝিমলি ৷ তার পর তাঁদের ঘিরেই এগিয়ে চলে কাহিনি ৷

রাহুলের শেয়ার করা ছবিতে নেটিজেনরা একই সঙ্গে বিস্মিত ও স্মৃতিমেদুর ৷ কেউ কেউ তো অভিনেতার আগামী কোনও কাজ ভেবে অভিনন্দন জানিয়ে বসে আছেন!

Published by:Arpita Roy Chowdhury

First published:



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর