শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

ইবির অফিস-হল খুলছে শনিবার, ক্লাস শুরু মঙ্গলবার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১১৩ সময় দেখুন
ইবির অফিস-হল খুলছে শনিবার, ক্লাস শুরু মঙ্গলবার


ইবি করেসপন্ডেন্ট

ইবি: ঈদের ছুটি শেষে আগামী শনিবার (২৯ এপ্রিল) থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাফতরিক কার্যক্রম শুরু হবে। একইদিনে সকাল ১০টায় আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে।

এছাড়া মঙ্গলবার (২ মে) থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরু হবে। ওইদিন থেকেই পুরোদমে চলবে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান ও প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা এসব তথ্য নিশ্চিত করছেন।

এর আগে ২৩ মার্চ থেকে ১ মে পর্যন্ত টানা ৪০ দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে ১৭ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দাফতরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। যতদিন দাফতরিক কার্যক্রম বন্ধ ঠিক ততদিনই আবাসিক হলসমূহ বন্ধ ছিল।

সারাবাংলা/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর