শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চবিতে ১১ দিন ছুটি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১১৩ সময় দেখুন
ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চবিতে ১১ দিন ছুটি


চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে প্রাক-প্রস্তুতির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৫ মে থেকে ২৫ মে পর্যন্ত সব ধরনের একাডেমিক কাজ স্থগিত করেছে। তবে ১৫ মে’র পূর্বনির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১২ মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন এ তথ্য দিয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে ১৬ মে এ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে। শেষ হবে ২৫ মে ডি-১ উপ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে। গতবারের মতো এবারও ভর্তি পরীক্ষা চবির মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা অন্যবারের মতোই ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। বহুনির্বাচনী পদ্ধতির এই ভর্তি পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।

নির্দিষ্ট শর্ত পূরণ করে ২০১৯ সালের মাধ্যমিক বা সমমান এবং ২০২১ সালের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও এবারের ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন। তবে মেডিকেল ভর্তি পরীক্ষার মতো দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার্থীদের প্রাপ্ত মোট নম্বর থেকে ৫ নম্বর কাটা হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট আছে। এসব বিভাগ ও ইনস্টিটিউটে মোট আসন আছে ৪ হাজার ৯২৬টি। এর মধ্যে সাধারণ আসন ৪ হাজার ১৮৯টি ও কোটা ৭৩৭টি।

সারাবাংলা/এফএইচ/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর