শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১২২ সময় দেখুন
কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু


ডেস্ক রিপোর্ট::  ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মো. রাজু (২২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) দুপুর দেড়টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

মো. রাজুকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. মারুফ হোসেন বলেন, বেলা সাড়ে ১১টার দিকে কারাগারে রাজু অসুস্থ হয়ে পড়ে। পরে কারা কর্তৃপক্ষের অনুমতিক্রমে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, রাজু কোন মামলায় কারাগারে হাজতি হিসেবে ছিলেন আমরা তা বলতে পারছি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর