বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় Samantha Ruth Prabhu Confirms Pregnancy, Says ‘I Have To Take Maternity Leave’ | Telugu Cinema News কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত।

ক্রাইম পেট্রল দেখে স্বামীকে হত্যা, স্ত্রীসহ পরকীয়া প্রেমিক গ্রেপ্তার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩৭০ সময় দেখুন
ক্রাইম পেট্রল দেখে স্বামীকে হত্যা, স্ত্রীসহ পরকীয়া প্রেমিক গ্রেপ্তার – Corporate Sangbad


আইন-আদালত


গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুরে ক্রাইম পেট্রল দেখে স্বামীকে হত্যা করার অপরাধে স্ত্রীসহ পরকীয়া প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৬ জুলাই দুপুর আড়াইটা সময় কাশিমপুর থানাধীন পশ্চিম শৈলডুবী এলাকায় ছোফর উদ্দিন ওরফে ছাফুর নির্মাণাধীন ঘরের মাঝখানের রুমে বালুর নিচে জাহিদুল ইসলাম (৩০) এর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে কাশিমপুর থানা পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার রৌমারী থানার বড়কান্দি গ্রামের শুকুর আলী দেওয়ানীর মেয়ে এবং জাহিদুলের স্ত্রী রুপালী খাতুন,অপরজন হলেন, জামালপুর জেলার বকশিগঞ্জ থানার নীলেরচর গ্রামের নজরুল ইসলাম সরকারের ছেলে মোহাম্মদ সুজন মিয়া(১৯)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার জাকির হাসান বলেন, গত (১৬ জুলাই) লাশটি উদ্ধার করার পরে কাশিমপুর থানায় একটি মামলা রুজু হয়। এরপর মেট্রোপলিটন কাশিমপু পুলিশের একাধিক ট্রিম
কুড়িগ্রাম জেলা এবং জামালপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায়, জাহিদুলের স্ত্রী রুপালী খাতুনের ৮ থেকে ৯ মাসের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিলো।

ইতিপূর্বে রুপালী জাহিদুলকে ফেলে আসামি সুজন এর বাসায় টঙ্গীতে চলে যায় এবং জামালপুর জেলায় তার গ্রামের বাড়ীতে গিয়ে বসবাস করে।

তিনি আরও জানান,আসামি রুপালী খাতুন প্রায় টিভিতে ক্রাইম পেট্রল দেখতো। গত ১ লা জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত রুপালী তার স্বামীকে মেরে ফলে সুজনের সাথে সংসার করার পরিকল্পনা করে। ঘটনার দিন জাহিদুল ইসলাম রাত ১১ টা সময় বাসায় আসলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রুপালী দুধের সাথে ঘুমের ঔষধ মিশে খাওয়ায়। এরপর রাত ১ টা সময় সুজন ঘুমন্ত জাহিদুলের হাতপা চেপে ধরে এবং রুপালী তার বুকের উপর বসে বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে। পরবর্তীতে পূর্বের পরিকল্পনা অনুযায়ী দুইজন মিলে পাশের নির্মানাধীন ঘরের বালির নিচে চাপা দেয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর