বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় Samantha Ruth Prabhu Confirms Pregnancy, Says ‘I Have To Take Maternity Leave’ | Telugu Cinema News কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত।

হেলেনা জাহাঙ্গীরকে আটক করেছে র‌্যাব – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩৩৬ সময় দেখুন
হেলেনা জাহাঙ্গীরকে আটক করেছে র‌্যাব – Corporate Sangbad


আইন-আদালত


কর্পোরেট সংবাদ ডেস্ক : আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি পাওয়া আলোচিত হেলেনা জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করছে র‌্যাব। সেইসঙ্গে গুলশানস্থ তার বাড়িতে অভিযান চালিয়ে জব্দ করা হয় বিপুল পরিমাণ মদ, দেশীয় অস্ত্র ও হরিনের চামড়া।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক পরিচালক হেলেনা জাহাঙ্গীর জয়যাত্রা গ্রুপের কর্ণধার। নিজেকে তিনি আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবেও পরিচয় দিয়ে থাকেন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যার পর র‌্যাবের একটি দল রাজধানীর গুলশান-২ নম্বরে হেলেনার বাড়ি ঘিরে ফেলে। রাত ৯টার দিকে বাসায় প্রবেশ করে র‌্যাব। প্রায় ৪ ঘণ্টা ধরে তল্লাসীর পর ওই বিপুল পরিমাণ মদ ও হরিনের চামড়াসহ আটক করা হয় হেলেনা জাহাঙ্গীরকে। পরে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয় তাকে।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, হেলেনার বাড়িতে তল্লাসী চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ, ওয়াকিটকি সেট, ফরেইন কারেন্সি, ক্যাসিনো খেলার সরঞ্জাম, দেশিয় অস্ত্র এবং হরিণের চামড়া পাওয়া গেছে।

হেলেনা আওয়ামী লীগের উপকমিটির সদস্য এবং কুমিল্লা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। আওয়ামী চাকরিজীবী লীগ নামের ‘ভূইফোঁড়’ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততায় তাকে বহিষ্কার করা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর