বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আল শিফা হাসপাতালে ৯০ বন্দুকধারীকে হত্যার দাবি ইসরাইলের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১১৯ সময় দেখুন
আল শিফা হাসপাতালে ৯০ বন্দুকধারীকে হত্যার দাবি ইসরাইলের


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকার আল শিফা হাসপাতালে অভিযান চালিয়ে প্রায় ৮০ বন্দুকধারীকে হত্যা করেছে ইসরাইলের সেনারা। এছাড়া আরও ১৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২০ মার্চ) ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সেনারা বেসামরিক নাগরিক, রোগী, চিকিৎসা দল এবং চিকিৎসা সরঞ্জামের ক্ষতি রোধ করে সন্ত্রাসীদের নির্মূল করেছে এবং হাসপাতাল এলাকায় অস্ত্র খুঁজে পেয়েছে।

সোমবার ভোরে আল শিফা হাসপাতালে অভিযান শুরু করে ইসরাইল। সামরিক বাহিনী বলেছে, তারা পদাতিক এবং ট্যাঙ্ক ইউনিট দিয়ে এই অভিযান চালায়। তাদের কাছে তথ্য ছিল যে, হাসপাতালটি বন্দুকধারীরা ব্যবহার করছে।

গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা হাসপাতাল। গত ৭ অক্টোবর থেকে ইসরাইল-হামাস যুদ্ধের পর এই হাসপাতালটি আংশিকভাবে চালু আছে। ইসরাইলি হামলায় হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনির আশ্রয়স্থল হয়ে উঠেছে এই হাসপাতাল।

তবে ইসরাইলের দাবি হামাসের বন্দুকধারীরা এই হাসপাতালের বেসামরিক লোকদের মাঝে আশ্রয় নিয়েছে। হামাসকে নির্মূল করতে হাসপাতালে অভিযান জরুরি ছিল।

গত নভেম্বরে একবার আল শিফা হাসপাতালে অভিযান চালিয়েছিল ইসরাইলই সেনারা। তখন ইসরাইল তীব্র সমালোচনার সম্মুখীন হয়। ইসরাইল তখন জানায়, আল শিফা হাসপাতালের নিচে টানেল ব্যবহার করে হামাস নেতা ও যোদ্ধারা যুদ্ধ নিয়ন্ত্রণ করছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর