বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ইউক্রেনকে সাঁজোয়া যান ও ক্ষেপণাস্ত্র দেবে ফ্রান্স

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১০৮ সময় দেখুন
ইউক্রেনকে সাঁজোয়া যান ও ক্ষেপণাস্ত্র দেবে ফ্রান্স


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাশিয়ান আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে একটি নতুন সহায়তা প্যাকেজের অংশ হিসাবে প্যারিস ‘শত শত’ সাঁজোয়া যান এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু ‘লা ট্রিবিউন’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিস্তৃত ফ্রন্ট লাইন ধরে রাখার জন্য, ইউক্রেনের সৈন্যদের গতিশীলতার জন্য একেবারে অপরিহার্য আমাদের ভিএবির মতো যান ইউক্রেন সেনাবাহিনীর প্রয়োজন।’

ফ্রান্স বর্তমানে নতুন গ্রিফন সাঁজোয়া যানের পাশাপাশি তার ভিএবি বহরকে উন্নয়ন করেছে, ভিএবি বহরের মধ্যে কিছু ৪০ বছরেরও বেশি পুরানো যা পর্যায়ক্রমে সরিয়ে নিচ্ছে। লেকর্নু বলেছেন পুরানো মডেলগুলো ‘এখনও কার্যকর’।

তিনি বলেন, ‘আমরা ২০২৪ এবং ২০২৫ সালের প্রথম দিকে তাদের শত শত ভিএবি সরবরাহ সম্পর্কে কথা বলছি।’

প্যারিস এসএএমপি/টি লঞ্চারগুলোর জন্য আরও অ্যাস্টার ৩০ অ্যান্টি-এয়ারক্রাফ্ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে, এটি মার্কিন প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মতো।

লেকর্নু বলেন, ‘এই গ্রীষ্মে ইউক্রেনে সরবরাহ শুরু করার জন্য আমরা খুব অল্প সময়ের মধ্যে দূরপাল্লার অস্ত্রশস্ত্রও তৈরি করছি।’

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর