বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ইস্তাম্বুলে নাইট ক্লাবে ভয়াবহ আগুন, নিহত ২৯

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১১৬ সময় দেখুন
ইস্তাম্বুলে নাইট ক্লাবে ভয়াবহ আগুন, নিহত ২৯


আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কে ইস্তাম্বুলের একটি নাইট ক্লাবে আগুন লেগে কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

মঙ্গলবার (২ এপ্রিল) সংস্কার কাজ করার সময় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। নাইট ক্লাবটি ইস্তাম্বুলের গায়রেত্তেপেতে একটি ১৬তলা আবাসিক ভবনের বেজমেন্টে অবস্থিত। তবে অগ্নিকাণ্ডের সময় নাইট ক্লাবটি খোলা ছিল না।

ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিহতদের সবাই সংস্কার কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় দগ্ধদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গভর্নরের কার্যালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত সূত্রপাত জানতে এরইমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ইস্তাম্বুলের মেয়র ইকরিম ইমামগোলো অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়েন। তিনি বলেছেন, যারা পরিবার-পরিজন হারিয়েছেন তাদের ওপর আল্লাহ দয়া করুক। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর