বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পাকিস্তানে বন্দুক হামলায় ১১ জন নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১২০ সময় দেখুন
পাকিস্তানে বন্দুক হামলায় ১১ জন নিহত


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত হয়েছে। পুলিশ সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের ধরতে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে।

শনিবার (১৩ এপ্রিল) দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

পুলিশ বলছে, শুক্রবার রাত আটটার দিকে বেলুচিস্তান প্রদেশের নৌশকি শহরের কাছে ছয় বন্দুকধারী একটি বাস থামিয়ে লোকজনের পরিচয়পত্র চেক শেষে পাঞ্জাবের পূর্বাঞ্চলীয় প্রদেশ থেকে আসা ৯ শ্রমিককে অপহরণ করে।

স্থানীয় পুলিশের সিনিয়র কর্মকর্তা আল্লাহ বকশ বলেন, পরে মহাসড়ক থেকে দুই কিলোমিটার দূর থেকে এসব শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

জেলা প্রশাসনের কর্মকর্তা হাবিবুল্লাহ মুসাখাইল বলেন, পুলিশ ও আধাসামরিক বাহিনী হামলাকারীদের ধরতে চিরুনি অভিযান শুরু করে। কিন্তু হামলাকারীরা ওই সময়ে পালিয়ে গেছে।

এদিকে একই হামলাকারীরা প্রাদেশিক এক পার্লামেন্ট সদস্যের গাড়ি লক্ষ্য করে হামলা চালালে দুই জন নিহত হয়। হামলার সময়ে গাড়িতে পার্লামেন্ট সদস্য ছিলেন না।

উল্লেখ্য, দরিদ্রতম বেলুচিস্তানে জাতিগত বিচ্ছিন্নতাবাদীরা কয়েকদশক ধরে বিদ্রোহ চালিয়ে আসছে।

দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শুক্রবার রাতের এ হামলাকে সন্ত্রাসী ঘটনা হিসেবে উল্লেখ করে বলেছেন, দায়ীদের শাস্তির আওতায় আনা হবে।

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর