বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রাফায় ইসরাইলের হামলা, ২৪ ঘণ্টায় ৫৪ ফিলিস্তিনি নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১২৮ সময় দেখুন
রাফায় ইসরাইলের হামলা, ২৪ ঘণ্টায় ৫৪ ফিলিস্তিনি নিহত


আন্তর্জাতিক ডেস্ক

গাজার রাফায় হামলা চালিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। গতকাল সোমবার (৬ মে) রাতে অঞ্চলটির আবাসিক ভবনগুলোতে চালানো বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়। এদিকে গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় ৫৪ ফিলিস্তিনি নিহত এবং অন্তত ৯৬ জন আহত হয়েছেন। খবর আলজাজিরা।

হামলার আগে রাফায় অবস্থান করা হাজার হাজার ফিলিস্তিনিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরাইলি বাহিনী। তবে হামলার ধ্বংসাত্মক পরিণতি সম্পর্কে ইসরাইলকে সতর্ক করে জাতিসংঘসহ বিভিন্ন সহায়তাকারী সংস্থাগুলো।

গাজা সীমান্ত ক্রসিং কর্তৃপক্ষের মুখপাত্র হিশাম এডওয়ান বলেছেন, ইসরাইলি বাহিনী মিশরের সঙ্গে রাফা সীমান্ত ক্রসিং বন্ধ করে ’গাজা উপত্যকার বাসিন্দাদের মৃত্যুদণ্ড দিয়েছে।’

তিনি আরও বলেন, বন্ধ করা এই ক্রসিংটি গাজায় জরুরি সহায়তা প্রদানের একমাত্র পথ। একইসঙ্গে অসুস্থ ও আহত ফিলিস্তিনিদের জন্য একমাত্র বের হওয়ার রাস্তা, বিশেষ করে ক্যান্সার রোগীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। যাদের চিকিৎসা প্রয়োজন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় অন্তত ৩৪ হাজার ৭৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর ৭৪ হাজার ২০৪ জন আহত হয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় ৫৪ ফিলিস্তিনি নিহত এবং অন্তত ৯৬ জন আহত হয়েছেন।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা আশ্চর্যজনকভাবে ইসরাইলে হামলা চালায়। এতে করে অন্তত ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হয়। এছাড়া ২৫৩ জনকে জিম্মি করে। এরপরই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় হামলা শুরু করে ইসরাইল। তবে এই হামলায় নিরীহ ফিলিস্তিনিরাই নিহত হচ্ছেন।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর