রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

Buddhabed Dasgupta: স্বপ্নের দিন সন্ধানী কালপুরুষের প্রয়াণে শোকস্তব্ধ তারকারা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩৫৬ সময় দেখুন
Buddhabed Dasgupta: স্বপ্নের দিন সন্ধানী কালপুরুষের প্রয়াণে শোকস্তব্ধ তারকারা


কলকাতা : শুধু একজন নিপুণ পরিচালকই নন ৷ সংবেনশীল কবি এবং অনবদ্য মানুষ হিসেবেও তাঁর প্রতি আমার গভীর শ্রদ্ধা ৷ প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তর (Buddhabed Dasgupta) স্মৃতিতে লিখেছেন দীপ্তি নবল ৷ বৃহস্পতিবার ফেসবুকে ‘অন্ধি গলি’ ছবির একটি স্থিরচিত্র শেয়ার করেছেন অভিনেত্রী ৷ ওই ছবিতে বুদ্ধদেব দাশগুপ্তর পরিচালনায় অভিনয় করতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেছেন তিনি ৷ তাঁর কথায়, ‘বুদ্ধদেব দাশগুপ্তর প্রয়াণ সংবাদে আমি মর্মাহত ৷ বাংলা চলচ্চিত্রের সেরা পরিচালকদের মধ্যে তিনি অন্যতম৷’

উত্তাল সাতের দশকের প্রেক্ষাপটে লেখা দিব্যেন্দু পালিতের গল্প ‘ঘর বাড়ি’ অবলম্বনে ছবি ‘অন্ধি গলি’ মুক্তি পেয়েছিল ১৯৮৪ সালে ৷ দীপ্তি নবলের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছিলেন কুলভূষণ খরবান্দা৷ ‘অন্ধি গলি’-র নায়িকার মতো সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করেছেন বুদ্ধদেব দাশগুপ্তর দু’টি ছবির নায়িকা সুদীপ্তা চক্রবর্তী ৷ ‘মন্দ মেয়ের উপাখ্যান’ এবং ‘কালপুরুষ’-এর অভিনেত্রীর কথায়, সত্যজিৎ-ঋত্বিক উত্তর সময়ে বুদ্ধদেবই ছিলেন জাতীয় তথা আন্তর্জাতিক মঞ্চে খ্যাতনামী বাঙালি পরিচালক ৷ তাঁর প্রয়াণে বিশ্ব চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি হল বলে মনে করেন সুদীপ্তা ৷

পরিচালক যে অনেক দিন ধরেই অসুস্থ, জানতেন সুদীপ্তা ৷ তবে তাঁর আশা ছিল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন বুদ্ধদেব ৷ ফিরবেন শুটিং ফ্লোরে ৷ আবার আমরা উপহার পাব মাইলফলক ছবি ৷ কিন্তু জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীর সে আশা অধরাই থেকে গেল ৷

বুদ্ধদেব দাশগুপ্তর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাজ চক্রবর্তী ৷ তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পরিচালক সাংসদ ৷

‘চরাচর’, ‘উত্তরা’, ‘লাল দরজা’-র পরিচালকের প্রয়াণে শোকস্তব্ধ অনীক দত্ত ৷ ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালকের কথায় ‘প্রতিবাদে পাশে এসে দাঁড়ানোর লোক, আমাদের অভিভাবক চলে গেলেন৷’ আর এক জন আন্তর্জাতিক মানের চলচ্চিত্র পরিচালককে বাংলা হারাল, শোকবার্তা অনীকের ৷

বুদ্ধদেব দাশগুপ্ত ছিলেন আন্তর্জাতিক মঞ্চে বাংলা থেকে ভারতের যথার্থ প্রতিনিধি ৷ ফেসবুকে লিখেছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক সাগ্নিক চট্টোপাধ্যায় ৷ শেয়ার করেছেন প্রয়াত বুদ্ধদেবের সঙ্গে তাঁর নিজের একটি ছবি ৷

অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায় ফেসবুকে লিখেছেন ‘কিংবদন্তি পরিচালক ও কবি বুদ্ধদেব দাশগুপ্তর প্রয়াণ বাংলা চলচ্চিত্র দুনিয়ার জন্য একটি কালো দিন’ ৷

‘বাঘ বাহাদুর’, ‘তাহাদের কথা’-র মতো পুরস্কারভূষিত অসংখ্য ছবির পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত প্রয়াণে শোকবার্তা লিখেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ৷ বুদ্ধদেবের প্রয়াণে আরও একটি স্বর্ণযুগের অবসান হল৷  শ্রদ্ধার্ঘ্যে লিখেছেন প্রিয়াঙ্কা ৷

দীর্ঘ দিন ধরেই কিডনির অসুখ এবং বার্ধক্যজনিত সমস্যায় অসুস্থ ছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত ৷ ডায়ালিসিস চলছিল ৷ ‘স্বপ্নের দিন’ সন্ধানী ‘কালপুরুষ’-এর সফর শেষ হল বৃহস্পতিবার ৷ দক্ষিণ কলকাতার বাসভবনে বৃহস্পতিবার সকালে সত্তরোর্ধ্ব পরিচালক ‘চরাচর’-এ বিলীন হয়ে গেলেন ঘুমের মধ্যেই ৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর