রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News

Koel Viral Video: রুমের দরজা বন্ধ করতেই পাল্টে গেলেন কোয়েল! ভিডিও ভাইরাল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৪০৯ সময় দেখুন
Koel Viral Video: রুমের দরজা বন্ধ করতেই পাল্টে গেলেন কোয়েল! ভিডিও ভাইরাল


#কলকাতা: নায়িকার এক ইশারাই যথেষ্ট৷ একটি খালি ঘরের দিকে এগিয়ে গেলেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mullick)৷ চোখে-মুখে একরাশ উচ্ছ্বাস৷ তিনি হাতের ইশারায় সেই ঘরের দিকে সকেলর নজর কাড়ছেন৷ তারপর নিজেই ঢুকে পড়লেন ঘরে আর বন্ধ করে দিলেন দরজা! ব্যস, এক মুহূর্তে পাল্টে গেল সব কিছু৷ কোয়েলকে এভাবে দেখে চোক্ষু চড়কগাছ ভক্তদের৷ আর এই ভিডিওটিও তুমুল গতিতে ভাইরাল (Viral Video)৷

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী কোয়েল মল্লিক৷ টলিউডের বাণিজ্যিক ছবির এক চেটিয়া নায়িকা তিনি৷ জিৎ বা দেবের বিপরীতে সুপারহিট কোয়েল৷ তবে অন্য ধারার বাংলা ছবিতেও তিনি অনবদ্য৷ তাই তো গোয়েন্দা মিতিনি মাসি হোক বা রক্তরহস্যের স্বর্ণজা, তিনিই প্রথম পছন্দ পরিচালকদের৷ কোয়েলের রক্তেই রয়েছে অভিনয়৷ তাই তো টলিউডে পা রাখতেই নিজের জাত চিনিয়েছিলেন অভিনেত্রী৷ পর্দায় যেমন গ্ল্যামারাস, পর্দার বাইরেও খুবই আন্তরিক কোয়েল৷ মা হওয়ার পর এখন কিছুটা কাজে বিরতি নিয়েছেন তিনি৷

আপাতত ছেলের সঙ্গে কিছুটা ব্যস্ত কোয়েল৷ তবে তার মধ্যেও কিছু কিছু কাজের কথা এগিয়েছে৷ নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে পছন্দ না করলেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় কোয়েল৷ নিয়মিত ছবি পোস্ট করেন৷ কখনও কাজের ছবি বা কখনও পুরনো বেড়াতে যাওয়ার ছবিতে অসম্ভব ভাল সাড়া পেয়েছেন৷ এবার এমনই একটি পোস্ট করলেন কোয়েল, যা বেশ দুষ্টুমিষ্টি! তিনি একটি ঘরের দিকে এগোলেন৷ তারপর ঘরের দরজা বন্ধ হয়ে গেল৷ ভক্তদের চরম উৎসাহ ছিল যে কী হচ্ছে বন্ধ ঘরের ভিতর৷ সেটা নিজেই প্রকাশ করলেন অভিনেত্রী৷ ঘরের ভিতর চলছে তাঁর মেকআপ৷ যা করে তিনি একেবারে বদলে গেলেন৷ মেকআপ শেষের সেই ছবিও পোস্ট হল৷ দেখুন সুন্দরীকে!





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর