রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

Lopamudra Mitra to Joy Sarkar : ‘তুমি গাও, তুমি গাও, আমি মাছের ঝোল আর ভাত রাঁধলাম গো’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৪৬৬ সময় দেখুন
Lopamudra Mitra to Joy Sarkar : ‘তুমি গাও, তুমি গাও, আমি মাছের ঝোল আর ভাত রাঁধলাম গো’


কলকাতা : ‘‘ কফির কাপ মনখারাপ/ লাজুক প্রেম কাঁধের তিল/ একটা নাম চিঠির খাম/ ফটোর ফ্রেম হোক সামিল ’’…এটাই শুরু গানের ৷ শুধু গানের কথাই নয় ৷ সঙ্গে গান গেয়েও ফেসবুকে পোস্ট করেছিলেন সুরকার জয় সরকার ৷ অনুরাগীদের উচ্ছ্বাস ও মন্তব্য আসতে সময় নেয়নি ৷

সকলের বাহবার মাঝখানে ভেসে উঠল একটি মন্তব্য—‘তুমি গাও, তুমি গাও।আমি মাছের ঝোল আর ভাত রাঁধলাম গো।’ লিখেছেন আর কেউ নন, তাঁর স্ত্রী, লোপামুদ্রা মিত্র ৷ লেখার সঙ্গে ভালবেসে দিয়েছেন একটি প্রেমের ইমোজিও ৷ যার দু’চোখে ফুটে উঠছে ভালবাসার পানপাতা ৷ সামাজিক মাধ্যমে এই তারকা স্বামী স্ত্রী জুটির যুগলবন্দি এখন সুপারহিট ৷ গত দু’দিনে লোপামুদ্রার মন্তব্যে ‘লাইক’ পড়েছে ১৮০০-র বেশি ৷ সঙ্গীতশিল্পীর সুরসিক মন্তব্যের প্রেক্ষিতে এসেছে অসংখ্য পাল্টা মন্তব্য ৷

তা হলে গড়পড়তা দাম্পত্যের কোলাজ তাঁদের মধ্যেও? প্রসঙ্গ তুলতেই ফোনের ওপারে লোপামুদ্রার হাসি৷ ‘‘আরে জয় যখন গানটা পোস্ট করেছে, আমি তখন সত্যি ভাত মাছের ঝোল রান্না করছিলাম ৷ তাই ভাবলাম সেটাই লিখি ওখানে ৷’’ জানালেন শিল্পী ৷ হাসির রেশ তখনও মিলিয়ে যায়নি ৷ বললেন, ‘‘জয় তো যায় নিজের স্টুডিয়োতে ৷ ওখানে গিয়ে গান করে, তার পর পোস্ট করে ৷’’ মন্তব্যে কোথাও কি মিশে আছে চাপা দুঃখ?

এমনিতেই চারদিকে এখন দুঃখের সময়৷ ওই  মন্তব্যে আলাদা করে কোনও মান অভিমান মিশে নেই ৷ বলছেন লোপামুদ্রা ৷ নিছকই দাম্পত্য-সংলাপ ৷ তবে লোপামুদ্রা সাম্প্রতিক প্রায় লকডাউনে নিয়মিত রান্না করছেন ৷ শখে নয়, প্রয়োজনে৷ জানালেন, তিনি কোনওদিনই রান্না করতে পছন্দ করতেন না৷ এমনকি, আগে রীতিমতো ভয় পেতেন রান্না করার প্রশ্নে ৷ এখন অবশ্য সব শিখে গিয়েছেন ৷ উপভোগ না করলেও ভয় আর পাচ্ছেন না৷ নতুন কাজ শিখে বেশ ভালই লাগছে ৷

কথায় কথায় শিল্পী ফিরে গেলেন অতীতে ৷ ‘‘ মা বলত একটু আধটু রান্না শিখে রাখ ৷ আমি বলতাম, আমি রান্না করার জন্য জন্মাইনি৷ খাওয়ার জন্য জন্মেছি৷’’ বলতেন লোপামুদ্রা ৷ বিয়ের আগে বা পরে রান্নাঘরের সঙ্গে বর্ণপরিচয় হয়নি, করার ইচ্ছেও ছিল না ৷ কিন্তু সম্প্রতি তাঁর গৃহসহায়িকা অসুস্থ ৷ ফলে তাঁকেই খুন্তি ধরতে হয়েছে৷ সহজ রন্ধনপ্রণালী চেয়ে পোস্টও করেছিলেন ফেসবুকে ৷ তার পর অজস্র রেসিপি পেয়েছেন ৷ এবং সেগুলো থেকে জমিয়ে রান্নাও করে ফেলেছেন ৷

বিয়ের প্রায় উনিশ কুড়ি বছর পর এই প্রথম মাছ ভাজলেন এতদিনে ৷ ওমলেট ঠিক করে ওল্টাতেও পারতেন না৷ এখন সেই হাতেই জলখাবারে বানিয়ে ফেলছেন উপমা বা চিঁড়ের পোলাও ৷ ভাত ডাল তরকারি মাছ মাংস ডিমও শেখা হয়ে গিয়েছে ৷ শুধু দুর্বলতা রয়ে গিয়েছে রুটি লুচি পরোটায় ৷ ওগুলো এখনও আয়ত্তে আসেনি ৷

তিনি একা নন৷ ঘরের কাজে সমানে অংশ নেন জয় সরকারও৷ সকাল বিকেল দু’বেলা বাসন মাজার ভার তাঁরই ৷ সে দায়িত্ব সুরকার পালন করেন হাসিমুখেই ৷ ‘‘কিচ্ছু রান্না পারি না বলে আগে লজ্জাই লাগত৷ এখন সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছি৷’’ আসলে অপছন্দের কাজগুলোও আমাদের দিয়ে কোনও না কোনও সময়ে জীবন করিয়ে নেয় ৷ তখন নিজেই নিজের মুশকিল আসান না হয়ে উপায় নেই!

আপাতত জয়ের পোস্টে লোপামুদ্রার রসবোধে হাসির হুল্লোড় নেটিজেনদের মধ্যে ৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর