শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে জরুরি নির্দেশনা কক্সবাজারে আস্থা লাইফের প্রফেশনাল বিজনেস ডেভেলপমেন্ট ট্রেনিং ও মিটিং অনুষ্ঠিত বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘ইউট্যাব’ থেকে ঢাবি উপাচার্যের পদত্যাগ No handshake in French Open! Marta Kostyuk-Mirra Andreeva semi-final sparks controversy – Watch | Tennis News কালিয়াকৈরে পিকআপে তিনটি গরু সহ ৩ চোর আটক Brown Review: Karisma Kapoor Delivers Career-Best; Surya Sharma And Jisshu Sengupta Shine In A Haunting Noir | Web-series News বিদ্যুতের মূল্যবৃদ্ধি না করে দুর্নীতি বন্ধ করুন: গোলাম পরওয়ার ৬ নবজাতকের মৃত্যুতে আদ্-দ্বীন হাসপাতালের গাফিলতি স্পষ্টভাবে প্রমাণিত: স্বাস্থ্যমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২০৫ বাঘাইছড়িতে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত আনসার সদস্যের পাশে উপজেলা প্রশাসন

Splitsvilla-র সেটে টিমকে বকে-ঝকে একসা সানি! কী এমন হল, দেখুন সেই ভিডিও

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৯ মে, ২০২১
  • ২৯৫ সময় দেখুন
Splitsvilla-র সেটে টিমকে বকে-ঝকে একসা সানি! কী এমন হল, দেখুন সেই ভিডিও


#মুম্বই: বাস্তব জীবনে বেশ মজার মানুষ অভিনেত্রী সানি লিওন (Sunny Leone)। নিজেকে খুশি করতে এবং সহকর্মীদের খুশির জন্য তাঁকে বারে বারে নানা বিষয় নিয়ে মজা করতে দেখা গিয়েছে। এমনকি অভিনেত্রী নিজেকেও খোরাক বানিয়েছেন বহু বার। এবার তেমনই এক মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন এই অভিনেত্রী। MTV-র জনপ্রিয় রিয়েলিটি শো স্প্লিটসভিলা (Splitsvilla)-তে রণবিজয় সিংয়ের (Rannvijay Singha) সঙ্গে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সানি লিওনে। শুক্রবার সেই স্প্লিটসভিলা-র সেট থেকেই এক কৌতূকপূর্ণ ভিডিও নিজের Instagram হ্যান্ডেলে শেয়ার করলেন সানি।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, স্প্লিটসভিলার টিমটি তখন মধ্যাহ্নভোজনের জন্য বিরতিতে ছিল। হঠাৎ সেখানে এসে উপস্থিত হন সানি। ডাইনিং এরিয়াতে প্রবেশ করে তিনি প্রায় রেগেমেগেই জিজ্ঞাসা করেন, লাঞ্চ ব্রেক শেষ হওয়ার পরেও তারা ডাউনিং-এ কী করছেন! সেই সঙ্গে তিনি তাদের ওখান থেকে বেরিয়ে কাজে যোগ দেওয়ার কথাও বলেন। যদিও কেউই গুরুত্ব সহকারে নেননি সানি লিওনকে।

ভিডিওটি পোস্ট করার পাশাপাশি তার ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “Prank gone wrong #SunnyLeone #SplitsvillaX3 @mtvsplitsvilla #OnSets #BTS,”

বিক্রম ভাট (Vikram Bhatt) পরিচালিত অ্যাকশন-থ্রিলার ওয়েব সিরিজ অনামিকা (Anamika) দিয়ে ডিজিটাল মাধ্যমে আত্মপ্রকাশ করতে প্রস্তুত সানি। অভিনেত্রী এই সিরিজটিতে অ্যাকশন সিকোয়েন্সে নিযুক্ত হবেন। এ সিরিজে তাঁর সহশিল্পী হিসাবে রয়েছেন সোনালি সায়গল(Sonnalli Seygall)। এই সিরিজে মোট ১০টি পর্ব থাকছে।

প্রসঙ্গত, স্প্লিটসভিলা-র সেট থেকে এর আগেও নানা ধরণের মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে দেখা যায় অভিনেত্রী সানি লিওনকে। সম্প্রতি তাঁর শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, মেকআপ রুমে সানি লিওনকে পোশাক পরাতে গিয়ে একপ্রকার নাজেহাল অবস্থা সকলের। যার জেরে প্রায় হইচই পড়ে যায়। অনেকক্ষণ প্রায় যুদ্ধ চালানোর পর একজন হাল ছেড়ে দিলেও অনেকক্ষণ ধরে চেষ্টা চালিয়ে যান বাকি দু’জন। তাদের মধ্যে একজন আবার হাতে চোটও পান। গাউনের সাইজ কিছুটা ছোট থাকার কারণে পিছন দিক দিয়ে চেন লাগাতে গিয়ে এমন অবস্থা হয় সকলের।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom